Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কর্মী সমর্থকদের নিয়ে মুড়ি-মাছভাজায় ব্রেকফাস্ট সারলেন দিলীপ ঘোষ

কর্মী সমর্থকদের নিয়ে মুড়ি-মাছভাজায় ব্রেকফাস্ট সারলেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি : কর্মী সমর্থকদের নিয়ে খোশ মেজাজে মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার সকালে ভিন্ন রূপে দেখা গেল তাঁকে। কখনও জাল হাতে, আবার কখনও নৌকার দাঁড় হাতে দেখা গিয়েছে তাঁকে। প্রাতঃভ্রমণের পরে সল্টলেকে চা-চক্রে ভিন্ন মুডে ধরা দিলেন মন্ত্রী।

শনিবার সল্টলেকে চা-চক্রে মন্ত্রী দিলীপ ঘোষকে সম্মান জানাতে হাজির হয়েছিলেন বহু মানুষ।

ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে পঞ্চায়েতমন্ত্রীকে। এদিন জাল হাতে মাছ যেমন ধরেছেন, তেমন নৌকো চালিয়েছেন তিনি। জাল নিয়ে মাছ শিকার করার পরে, সেই মাছ ভাজা, মুড়ি ও ডাব খেয়ে ব্রেকফাস্ট সারলেন পঞ্চায়েতমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন বহু কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, এলাকার একাধিক জমি দখল হয়ে গিয়েছিল। সেই জমি ফিরে পেয়েছেন মালিকরা। তাঁদের সঙ্গে দেখা করতে মন্ত্রী গিয়েছিলেন।

এদিন মন্ত্রী জানিয়েছেন, এই সকল ভেড়ি এক সময় দখল করে নেওয়া হয়েছিল। আমাদের লোকেরা সেই ভেরি এখন ফিরে পেয়েছেন। চাষ করতে পারছেন। সেই কারণেই ওদের সঙ্গে দেখা করছেন। ২০২১ সালে এই ভেরিগুলোতে মাছ ছাড়া হয়েছিল। তারপরেই সেগুলো দখল হয়ে যায়। নিজেদের ভেড়ি ফিরে পেয়ে খুশি হয়েছেন সকলেই। রাজ্যের পালাবদল হয়েছে। কয়েকদিন আগেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতরের দায়িত্ব নিয়েছেন দিলীপ ঘোষ। শনিবার মন্ত্রীকে কাছ থেকে এইভাবে পেয়ে খুশি অনেকেই। সাধারণ মানুষের সঙ্গেই শনিবার সকালটা কাটালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন প্রাতঃভ্রমণে গিয়ে আরজি কর প্রসঙ্গ থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ সহ একাধিক বিষয়ে পূর্বতন সরকারের ভুল নিয়ে কথা বলেছেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte