Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
করোনার বেলাগাম সংক্রমণ রুখতে ফের লকডাউন স্পেনে

করোনার বেলাগাম সংক্রমণ রুখতে ফের লকডাউন স্পেনে

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো কাঁপছে স্পেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকেই রাজধানী মাদ্রিদে কড়া লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছ সরকার। জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যদিও মাদ্রিদের গভর্নর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের লকডাউনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

গত সপ্তাহ তিনেক ধরেই করোনার তাণ্ডবে কার্যত দিশেহারা স্পেনের রাজধানী মাদ্রিদের বাসিন্দারা। গত দুই সপ্তাহে ইউরোপিয় দেশটির রাজধানীতে নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৬০৪ জন। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে বুধবার বিভিন্ন প্রদেশের গভর্নরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্পেন সরকারের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।

ওই বৈঠকে অধিকাংশ গভর্নর লকডাউনের পক্ষে মতামত দেন।
তার পরেই স্পেন সরকারের পক্ষ থেকে মাদ্রিদে কড়া লকডাউনের ঘোষণা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অকারণে কেউ মাদ্রিদে ঢুকতে পারবেন না কিংবা শহর থেকে বাইরে যেতে পারবেন না। খেলার মাঠ ও পার্ক বন্ধ থাকবে। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলে একসঙ্গে ছয়জনের বেশি তাতে অংশগ্রহণ করতে পারবেন না।
চিনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে গত মার্চ থেকে মে মাস পর্যন্ত কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল স্পেন। কড়া লকডাউনের ফলে জুন থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছিল। কিন্তু অগস্টের শেষের দিকে ফের ইউরোপের দেশটিতে দ্বিতীয়বার আঘাত হানে প্রাণঘাতী ভাইরাস। পরিসংখ্যান ওয়েবসাইট 'ওয়ার্ল্ডোমিটারের' তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত স্পেনে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জন। প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৭৯১ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ১৬ জন। মারা গিয়েছেন ১৭৭ জন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte