Dailyhunt
লাগবে না ডিম, পাঁপড়-সয়াবিন দিয়ে বানান নিরামিষ ওমলেট

লাগবে না ডিম, পাঁপড়-সয়াবিন দিয়ে বানান নিরামিষ ওমলেট

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের বেশ কয়েকটা দিন বেশিভাগ বাড়িতে হয় নিরামিষ রান্না। কিন্তু প্রতিদিন কি হবে তা ভাবাতে ভাবতে সময় চলে যায়। আবার অনেকে নিরামিষ খেতে নাক শিটকান। রোজ কি রান্না হবে তা ভেবেই হয় মাথাব্যাথা। রইল এমন এক রেসিপি যা দেখে অনেকেই ডিমের অমলেট ভেবে ভুল করতে পারেন। কিন্তু নেই ডিমের কোনও ছোঁয়া।

বানান নিরামিষ পাঁপড়-সয়াবিনের ওমলেট। রইল রেসিপি।

উপকরণ

উপকরণ

১০০-১২০ গ্রাম সয়াবিন

২টি মাঝারি আলু সেদ্ধ

৪-৫টি সাধারণ পাঁপড়

দেড় ইঞ্চি আদা কুচি

৪-৫টি কাঁচালঙ্কা

একমুঠো ধনেপাতা

২টি বড় টম্যাটো

১ টেবিল চামচ গোটা জিরে

১টি তেজপাতা

১ চা চামচ হলুদ

১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

পরিমাণমতো সর্ষের তেল

পদ্ধতি

প্রথমে সয়াবিন নুন জলে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। আলু সেদ্ধ করে চটকে নিন। তারপর টম্যাটো, আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা মিক্সারে ঘুরিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে দিন আধ চা-চামচ জিরে ফোড়ন। এবার মশলার অর্ধেকটা করে তাতে সয়াবিন এবং সেদ্ধ আলু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিন। দিন স্বাদমতো নুন। তারপর সমস্য উপকরণ মিক্সারে ঘুরিয়ে নিন। এবার পাঁপড় জলে ডুবিয়ে জল ঝরিয়ে তাতে সয়াবিনের পুর ভরে অমলেটের আকারে গড়ে নিন। তারপর সর্ষের তেলে উল্টে-পাল্টে ভেজে তুলে রাখুন। এবার কড়াইয়ে তেল দিয়ে জিরে এবং তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। গন্ধ বের হলে তাতে টম্যাটো-আদা বাটা দিন। হলুদ-নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে কিছুটা গরম জল দিয়ে আঁচ কমিয়ে ফুটিয়ে তাতে সয়াবিনের অমলটে দিয়ে আরও ৫ মিনিট আঁচ কমিয়ে রান্না করুন। তা হলেই তৈরি হয়ে যাবে নিরামিষ অমলেট।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte