Dailyhunt
'লেবাননে বোমা পড়া বন্ধ না হলে তেল আবিব উড়িয়ে দেব', ইজরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের

'লেবাননে বোমা পড়া বন্ধ না হলে তেল আবিব উড়িয়ে দেব', ইজরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের

ন্তর্জাতিক ডেস্ক: আগামী দু'সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে তেহেরানও। এর মধ্যেই ফের একবার ইজরায়েলকে চরম হুঁশিয়ারি দিল ইরান। তেহেরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে লেবাননে উপর বোমাবর্ষণ বন্ধ না হলে তেল আবিবকে উড়িয়ে দেওয়া হবে।

আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতিকে ইরান একটি বড় জয় হিসেবে চিহ্নিত করেছে এবং দাবি করেছে যে ওয়াশিংটন নীতিগতভাবে তাদের প্রস্তাবিত ১০-দফা পরিকল্পনাটি মেনে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এই খবর সামনে এসেছে। এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে যে, এই চুক্তিটি দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে।

এই পরিকল্পনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল 'হরমুজ প্রণালী দিয়ে নিয়ন্ত্রিত চলাচল'। ইরানের মতে, এখন থেকে এই চলাচল তাদের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত হবে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌ-বাণিজ্য পথের ওপর তেহরানের কৌশলগত নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পাবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte