Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: জন্মদিনটাই যেন পরিণত হল মৃত্যুদিনে! ভাগ্যের লিখন এড়ানোর সাধ্য কারও নেই। পরিবারের সঙ্গে গিয়েছিলেন জন্মদিন উদযাপন করতে। উদযাপন শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরিবারের ছয় সদস্য। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মাইহার জেলায় জাতীয় সড়কে ৩০-এ (এনএইচ-৩০) রেওয়া রোডের রিঘরা গ্রামের কাছে।

ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, সোমবার (৬ জুলাই) গভীর রাতে জন্মদিনের অনুষ্ঠান সেরে একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় তাঁদের গাড়ি একটি ট্রাকের পিছনের অংশে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে আটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার পর চারপাশে চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে নাদান থানার পুলিশ। অনেকে চেষ্টা করে গাড়ির ভেতর থেকে আহতদের গাড়ির ভেতর থেকে বের করে আনা হয়।

আরও পড়ুন:খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা, স্টেশনেই যুবককে গণধোলাই

পুলিশ সূত্রে খবর, প্যাটেল পরিবারের পাঁচ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়। ঘটনার পর গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীরাও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটির গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। তবে প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বর্তমানে এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে শোকের আবহ তৈরি হয়েছে গোটা এলাকাজুড়ে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte