Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টির জেরে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় একটি বহুতল ভবনের একাংশ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অন্তত ১৫ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং আহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের নিরাপদে বের করে আনার চেষ্টা করছেন। তবে ভবনটি কী কারণে ধসে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহত বা আটকে পড়া ব্যক্তিদের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে পুণে, পিম্পরি-চিঞ্চওয়াড় এবং আশপাশের এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অতিবৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় বন্যা এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় বন্যাপ্রবণ এলাকা থেকে ৬ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৮ জুলাই কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপ, অভিষেককে হুঁশিয়ারি বিধাননগর আদালতের

এদিকে, ভারতের আবহাওয়া দফতর আইএমডি পুণেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। নিরাপত্তার স্বার্থে জেলার একাধিক স্কুল ও কলেজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চলতি জুলাইয়ের প্রথম সপ্তাহেই পুণের গড় মাসিক বৃষ্টিপাতের তুলনায় বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে। এর জেরে ভূমিধস, দেওয়াল ধস এবং অন্যান্য বৃষ্টিজনিত দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই মানখুর্দ এলাকায় প্রবল বর্ষণের মধ্যে একটি তিনতলা আবাসিক ভবন ধসে পড়ে। সেই ঘটনায় পাঁচ শিশুসহ মোট ছয়জনের মৃত্যু হয়। চলতি বর্ষায় মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে একের পর এক দুর্ঘটনা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা প্রশাসনের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte