Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের পর মালদহ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। নিষিদ্ধ কাশির সিরাপের তদন্তে নেমে গতকাল, রবিবার রাতে মালদহের মঙ্গলবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানেই একটি আবাসন থেকে ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। প্রায় ২০ গ্রাম সোনা ও একটি ল্যাপটপও উদ্ধার করেন তদন্তকারীরা।

আজ, সোমবার ভোররাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ। তারপরেই গ্রেফতার করা হয় তিনজনকে।

গত সপ্তাহে বীরভূমের মহম্মদবাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা। টুলুর সাম্রাজ্য ভাঙার যখন কাজ চলছে ঠিক সেই মুহূর্তে মালদহে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। দিন কয়েক আগে বেআইনিভাবে কাশির সিপার পাচারের অভিযোগ পেয়ে দক্ষিণ দিনাজপুরে তল্লাশি চালিয়েছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল ৪ জনকে। তাদের জেরা করেই মেলে মালদহের মঙ্গলবাড়ি এলাকার একটি আবাসনের হদিশ। এরপরই ধৃতদের সঙ্গে নিয়ে সেই ঠিকানায় গতকাল, রবিবার হানা দেয় পুলিশ। দেখা যায়, বিছানা-আলমারি জুড়ে শুধুই টাকা ছড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল তিনটি টাকা গোনার মেশিন। মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশের সঙ্গে তদন্তে যোগ দেয় স্পেশাল অপারেশন টিম।

আরও পডুন: মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে জেরায় পাক চক্রের পর্দাফাঁস

সেই তদন্তেই উদ্ধার হয় ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। শুধুই টাকা নয়, মালদহের খইহট্টা এলাকার একটি গুদামঘরেও হানা দেন তদন্তকারীরা। ভোর ৪টে পর্যন্ত সেখানে তল্লাশি চলে। বাজেয়াপ্ত হয় ৯,০০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। এই অভিযানে মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম পিন্টু সরকার, গোপাল চাকি এবং সুশান্ত হালদার। তিন জনেরই বাড়ি মালদহ থানা এলাকাতেই। পুলিশ সূত্রে খবর, ধৃত পিন্টু হালদার তৃণমূল কর্মী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte