Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই', বিরাট মন্তব্য ট্রাম্পের

'মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই', বিরাট মন্তব্য ট্রাম্পের

ন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপর আক্রমণ আপাতত বন্ধ করেছে আমেরিকা। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেশিরভাগ গুরুত্বপূর্ণ অস্ত্রই ব্যবহার করে ফেলেছে আমেরিকা। এর মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে বড় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জোর দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিবর্তে একটি চুক্তিতে পৌঁছাতে চান।

ট্রাম্প বলেছেন ‘আমরা ওদের ওপর ভয়াবহ আঘাত হানছি। তবে আমি মানুষের প্রাণহানি দেখতে চাই না বলে ইরানের সঙ্গে চুক্তি করতে চাই।' তবে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও আমেরিকার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। লাস ভেগাসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে আমেরিকা ইরানকে দুর্বল করেছে, তবে এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রয়েছে। ‘

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, “আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম, আর তারা আমাকে ফোন করে বলল, দয়া করে এটা করবেন না। চলুন কথা বলি। তারপর তারা বলল যে আমরা নাকি এমন কথা বলিনি। তারা (ইরান) আসলেই এমনটা বলেছিল, কিন্তু আমরা আলোচনা করছি। দেখা যাক কী হয়।’ ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা আমাদের সম্মান করে। অনেক আগেই যা করা উচিত ছিল, তা অন্য কোনও প্রেসিডেন্ট করেননি। কারণ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte