Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

ন্তর্জাতিক ডেস্ক: ইরানের মাটিতে আমেরিকার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে প্রাণহানির খবর সামনে এসেছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের তিনটি এলাকায় রাতের দিকে মার্কিন বাহিনীর হামলায় সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। এর ফলে সাম্প্রতিক মার্কিন হামলাগুলিতে ইরানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর জানিয়েছেন, রাতের হামলায় তিনটি পৃথক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানেই সাতজন প্রাণ হারান এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি সংবাদ সংস্থা ইরনা প্রশাসনের তরফে পাওয়া এই তথ্য প্রকাশ করেছে। এর আগে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে আরও একটি মার্কিন হামলার খবর পাওয়া যায়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি, একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি আবাসিক বাড়িতে হামলা চালানো হয়। ওই ঘটনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।

পরপর হামলা ও প্রাণহানির ঘটনায় ইরানের বিভিন্ন এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। অন্যদিকে, হামলার লক্ষ্যবস্তু এবং সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte