Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের তাণ্ডব। এবার আমেরিকার আইডাহোতে শপিং কমপ্লেক্সে একটি বার্গারের রেস্তরাঁর বাইরে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ। আর সেই হামলার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুজনের। মার্কিন পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। জনবহুল এলাকায় বন্দুকবাজ হামলা চালানোয় জখম হয়েছেন অনেকে।

তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

স্থানীয় সময় শনিবার বিকেলে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। জনবহুল এলাকায় গুলি চলার খবর পেতেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশ ও বন্দুকবাজের মধ্যে গোলাগুলি শুরু হয়। আর পুলিশের গুলিতেই মৃত্যু হয় বন্দুকবাজের।

আরও পডুন: ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

বন্দুকবাজ ও নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি মার্কিন পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। কী কারণে হামলা চালানো হয়েছিল, একজন বন্দুকবাজ ছিল কিনা, সবটা খতিয়ে দেখা হচ্ছে। বন্দুকবাজের হামলার জেরে ওই শপিং কমপ্লেক্সে এবং আশপাশের এলাকায় সাময়িকের জন্য লকডাউন জারি করা হয়। যাতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয় মার্কিন পুলিশ। তদন্তে সহায়তার জন্য ফেডারেল সংস্থাগুলিও স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে বলে সূত্রের খবর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte