Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধিঃটানা বৃষ্টির পর রাস্তার জমা জলই যেন ডেকে আনল বিপদ। হাওড়ার ডোমজুড়ে রাস্তার জমা জলে পড়ে মৃত্যু হল বছর তিরিশের এক যুবকের। বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়দের কথায়, ওই যুবক বাইরে থেকে বাড়ির দিকে ফিরছিলেন।

রাস্তার কোথায় কতটা জল জমে রয়েছে, তা বোঝার উপায় ছিল না। সেই সময় কোনও ভাবে তিনি জমা জলে পড়ে যান। বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে বলে দাবি। তড়িঘড়ি তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। তবে ঠিক কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, বৃষ্টি হলেই ডোমজুড়ের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার রাস্তার গর্ত কিংবা নিকাশির মুখ সম্পূর্ণ জলের তলায় চলে যায়। ফলে পথচারীদের পক্ষে রাস্তার অবস্থা বোঝা কঠিন হয়ে পড়ে। রাতের দিকে বিপদ আরও বাড়ে।

শুধু ডোমজুড় নয়, বর্ষায় হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল জমা দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টি থেমে যাওয়ার পরেও বহু জায়গায় জল নামতে সময় লাগে। ফলে নিত্যযাত্রী স্কুলপড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা, সকলকেই দুর্ভোগ পোহাতে হয়। এক যুবকের মৃত্যুর ঘটনায় ফের সামনে এল সেই পুরনো প্রশ্ন, বৃষ্টির জল দ্রুত সরানোর মতো কার্যকর নিকাশি ব্যবস্থা কবে হবে? জমা জল যাতে আর কারও জীবনের ঝুঁকি না হয়ে ওঠে, সেই দাবিই এখন স্থানীয়দের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte