Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ প্রবল বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জরাজীর্ণ একটি শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ ভেঙে পড়ে একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপগড়ের মহলি মহল্লায় অবস্থিত বাড়িটি ১০০ বছরেরও বেশি পুরোনো ছিল।

দীর্ঘদিন ধরে বাড়িটি দুর্বল অবস্থায় থাকলেও সেখানে পরিবারের সদস্যরা বসবাস করছিলেন।

জানা গিয়েছে, বাড়ির একটি ঘরেই বাতানুকূল যন্ত্র (এসি) লাগানো ছিল। বুধবার রাতে সেই ঘরেই ঘুমিয়েছিলেন প্রমোদ শ্রীবাস্তব, তাঁর স্ত্রী, ছেলে, পুত্রবধূ এবং দুই নাতি। রাতভর প্রবল বৃষ্টির জেরে আচমকাই বাড়ির একটি বড় অংশ ধসে পড়ে। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালায়। উদ্ধারকারীরা যে ঘরে পরিবারের ছয় সদস্য ঘুমিয়ে ছিলেন, সেই ঘরের ধ্বংসস্তূপ থেকেই তাঁদের মৃতদেহ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, টানা ভারী বৃষ্টি এবং বাড়িটির জরাজীর্ণ অবস্থার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এলাকার পুরোনো ও ঝুঁকিপূর্ণ বাড়িগুলির নিরাপত্তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte