আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই লেবাননে ভয়াবহ হামলা চালায় ইজরায়েল। কোনো পূর্বসতর্কতা ছাড়াই মধ্য বৈরুতের বেশ কয়েকটি ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও জনবসতিপূর্ণ এলাকায় ইজরায়েলের চালানো হামলায় মৃত্যু হয়েছে ২৫৪ জনের, ১,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।।
এই হামলার পরেই ইরান ফের বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালির দরজা। তারপর থেকেই নতুন করে যুদ্ধ নিয়ে বাড়ছে উত্তাপ।
লেবাননের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বুধবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইজরায়েলের চালানো এই এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জন আহত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন বলেছেন, ইজরায়েল সারা দেশজুড়ে ‘১০০টিরও বেশি এয়ারস্ট্রাইক’ চালানোর পর লেবানন এক ‘বিপজ্জনক পরিস্থিতির’ মুখোমুখি হয়েছে। আল জাজিরাকে তিনি জানিয়েছেন, “অ্যাম্বুলেন্সগুলো এখনো হতাহতদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি লেবাননের স্বাস্থ্য খাতে সহায়তার আহ্বান জানাচ্ছি।” অন্যদিকে, ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২ মার্চ দেশটিতে নতুন করে সামরিক অভিযান শুরুর পর থেকে লেবাননজুড়ে এটিই ছিল তাদের চালানো সবচেয়ে বড় সমন্বিত হামলা। এই হামলাগুলোতে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ বলেছেন, এই হামলাগুলোর লক্ষ্য ছিল হিজবুল্লাহর পরিকাঠামো ধ্বংস করে দেওয়া। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ১০ মিনিটের মধ্যে তারা লেবাননের শতাধিক স্থাপনায় বুধবার হামলা চালিয়েছে

