Dailyhunt
মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী.

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী.

নিজস্ব প্রতিনিধিঃ বিনোদন দুনিয়ায় গ্ল্যামার যেমন আলো ছড়ায়, তেমনই এর আড়ালে লুকিয়ে থাকে কঠোর সমালোচনা ও অযাচিত মন্তব্য। সোশ্যাল মিডিয়ার যুগে এই ট্রোলিং যেন আরও বেড়েছে বহুগুণে। বিশেষ করে অভিনেত্রীদের চেহারা, স্টাইল বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করা এখন প্রায় নিত্যদিনের ঘটনা।

এই প্রবণতার বিরুদ্ধেই এবার সরব হলেন অভিনেত্রী পবিত্র পুনিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মৌনি রয়-এর লুক নিয়ে নানা কটূক্তি ও সার্জারি সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ করলেন পবিত্রা। বৃহস্পতিবার সকালে একটি ভিডিও পোস্ট করে তিনি সরাসরি ট্রোলারদের উদ্দেশে কড়া বার্তা দেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, "লজ্জা বলে কিছু আছে তো? নাকি শুধু ট্রোল করেই আয় হয়?" ভিডিওতে পবিত্রা বলেন, "এই ট্রোলিং বন্ধ করুন। এটা আপনার রান্নাঘর নয়, এটা আপনার বিষয়ও নয়। অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার কোনও অধিকার কারও নেই।" তিনি আরও যোগ করেন, "মানুষ কেন এত সমস্যা খুঁজে পায় বুঝতে পারি না। ট্রোলিং যেন এখন সবার প্রিয় বিনোদন হয়ে উঠেছে।” এখানেই থেমে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি কিছু সংবাদমাধ্যমকেও দায়ী করে পবিত্রা অভিযোগ করেন, অনেক সময় ছবির সঙ্গে এমন ক্যাপশন দেওয়া হয় যা বিভ্রান্তিকর এবং ইচ্ছে করেই বিতর্ক বাড়ায়। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও এই ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণের আবেদন জানান।

পবিত্রার বক্তব্য, "কেউ যদি নিজের ইচ্ছায় কিছু করাতে চান, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই টাকা আপনার নয়, আর আমরা কারও কাছে পরামর্শও চাই না।” ‘লাভ ইউ জিন্দেগি’, ‘বালবীর রিটার্নস’, MTV Splitsvilla 3 এবং Bigg Boss 14-এর মতো জনপ্রিয় শো-তে কাজ করা এই অভিনেত্রীর এই স্পষ্ট অবস্থান নতুন করে ট্রোলিং সংস্কৃতি নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte