Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল'। যে ছবির পরিচালনা করছেন আঁতোয়ান ফুকা। এই ছবির মধ্য দিয়ে পপ সম্রাটের জীবনের নানা অজানা দিক তুলে ধরা হবে। এই ছবির কথা ঘোষণা হতেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ।

এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তাঁরই পরিবারের সদস্য। জ্যাকসনের চরিত্রে দেখা যাবে তাঁরই ভাইপো জাফর জ্যাকসনকে। মাইকেল জ্যাকসনের আলোচিত গান 'বিট ইট'-এর মিউজিক ভিডিও থেকে মাইকেলের লুক বেছে নেওয়া হয়েছে। মেকআপের মাধ্যমে জাফর জ্যাকসনকে হুবহু মাইকেলের মতোই দেখতে লাগছে।

আরো পড়ুন: 'ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,' দাবি রশিদ খানের

জানা গিয়েছে এই বায়োপিকে জ্যাকসনের জীবনের শুরুর দিনগুলো এবং ১৯৭০ ও ১৯৮০-এর দশকে তাঁর ক্যারিয়ারের কথা তুলে ধরা হয়েছে। এক সপ্তাহ পর, শুক্রবার ( ২৪ এপ্রিল) 'মাইকেল' প্রেক্ষাগৃহে এবং আইম্যাক্সে মুক্তি পাচ্ছে। ছবির সময়কাল ২ ঘন্টা ৭ মিনিট। স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে 'কামিং সুন' লিখে একটি পোস্ট শেয়ার করেছে।

এক নজরে দেখে নিন কাকে কোন চরিত্রে দেখা যাবে…

মাইকেল জ্যাকসনের চরিত্রে জাফর জ্যাকসন

ক্যাথরিন জ্যাকসন চরিত্রে নিয়া লং

জো জ্যাকসন চরিত্রে কোলম্যান ডোমিঙ্গো

কেন্ড্রিক স্যাম্পসন কুইন্সি জোন্স চরিত্রে

ক্যাট গ্রাহাম ডায়ানা রস চরিত্রে

তরুণ মাইকেল জ্যাকসন হিসেবে জুলিয়ানো ভালদি

লরেনজ টেট বেরি গর্ডি চরিত্রে

বিল ব্রে চরিত্রে কেইলিন ডুরেল জোন্স

সুজান ডি পাসের চরিত্রে লরা হ্যারিয়ার

জন ব্রাঙ্কা চরিত্রে মাইলস টেলার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte