Dailyhunt
নববর্ষের আগেই গহনাপ্রেমীদের জন্যে সুখবর! এক ধাক্কায় ৪,৭০০ টাকা কমল রুপো, সস্তা সোনাও

নববর্ষের আগেই গহনাপ্রেমীদের জন্যে সুখবর! এক ধাক্কায় ৪,৭০০ টাকা কমল রুপো, সস্তা সোনাও

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারে গহনাপ্রেমীদের জন্যে সুখবর! পয়লা বৈশাখের প্রাক্কালে আবারও কমল সোনা ও রুপোর দাম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনা-রুপোর দাম তীব্রভাবে হ্রাস পেল। এক ধাক্কায় প্রায় ৪,৭০০ টাকা কমল রুপোর দাম। সপ্তাহের চতুর্থ লেনদেনের দিনে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ফিউচার ট্রেডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রুপোর দাম এক ধাক্কায় ৪,৭০০ টাকারও বেশি কমে গিয়েছে।

যার ফলে ১ কেজি রুপোর দাম সর্বোচ্চ স্তর থেকে প্রায় ২.০৪ লক্ষ টাকা কমে গেল। রুপোর সঙ্গে তাল মিলিয়ে কমল সোনার দামও।

প্রতি ১০ গ্রামে ১১ টাকারও বেশি সস্তা হল সোনার দাম। বুধবার MCX-এ রুপোর দাম প্রতি কেজি ২৩৯,৯১৮ টাকায় বন্ধ হয়ে ছিল। কিন্তু বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই তা কমে ২৩৫,১৩৩ টাকায় নেমে এসেছে। সুতরাং ৫ মে মেয়াদোত্তীর্ণ রুপোর দাম প্রতি কেজিতে প্রায় ৪,৭৮৫ টাকা কমে গিয়েছে। সুতরাং সর্বকালের সর্বোচ্চ দামের তুলনায় রুপো এখন বেশ সস্তা। প্রকৃতপক্ষে, চলতি বছরের জানুয়ারিতে MCX-এ রুপোর সর্বোচ্চ দাম ছাড়িয়েছিল প্রতি কেজিতে ৪৩৯,৩৩৭ টাকা। যা কিনা রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছিল। অন্যদিকে সোনার দামও ২ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু তার পর থেকেই কমতে শুরু করেছে রুপোর দাম। আর বৃহস্পতিবারের দরপতনের তুলনায় রুপোর দাম কমে দাঁড়াল প্রতি কিলোগ্রামে ২০৪,২০৪ টাকা।

এদিকে রুপোর পাশাপাশি সপ্তাহের চতুর্থ লেনদেনের দিনে সোনার দামেও পতন দেখা গিয়েছে। বুধবার, ৫ জুন মেয়াদোত্তীর্ণ ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম MCX-এ ১,১২৯ টাকা কমে ১,৫০,৬৪৭ টাকায় দাঁড়িয়েছে। সোনার দামও তার সর্বোচ্চ দামের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। সাম্প্রতিক দরপত নের পর, সোনার ফিউচার দাম এখন প্রতি ১০ গ্রামে সর্বনিম্ন ৫২,৩৩৭ টাকা কমে পাওয়া যাচ্ছে, যা এর সর্বকালের সর্বোচ্চ দাম ২০২,৯৮৪ টাকা থেকে অনেক কম। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার উভয় মূল্যবান ধাতুর দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল। লেনদেন চলাকালীন রুপোর দাম প্রতি কিলোগ্রাম ১৫,০০০ টাকা বেড়ে গিয়েছিল, অন্যদিকে সোনার দাম বাড়লেও একদিনেই তার ঊর্ধ্বগতি থমকে গেল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte