Dailyhunt
নন্দীগ্রামে সিইও মনোজের পাশে বিজেপি নেতা! ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূলের

নন্দীগ্রামে সিইও মনোজের পাশে বিজেপি নেতা! ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি : শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচন করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। প্রথম থেকেই সেই কথা জানিয়ে আসছে তাঁরা। এবার তা কতটা সফল করা সম্ভব, সেটা দেখতে আসরে নেমেছে কমিশন। বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে দেখা করেছেন তিনি। স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

এমনই অভিযোগ তুলেছে তৃণমূল।

তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে সেই ছবি প্রকাশ করেছে তৃণমূল। সিইও মনোজ কুমার আগরওয়ালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। এদিন তাঁরা বলেছেন, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে তলছে, সেটা বার বার প্রমাণিত হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পূর্ব মেদিনীপুরে গিয়েছিলেন শান্তি ও নিরাপত্তা দেখতে। কিন্তু তাঁর সঙ্গে ঘুরতে দেখা গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতার অত্যন্ত ঘনিষ্ট এক নেতা তপন কুমার মহাপাত্র। এই ঘটনা কমিশনারের নিরপেক্ষতা প্রমাণ করে? এরথেকেই তা প্রমাণিত। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও এই ঘটনা ঘটেছে। বার বার অভিযোগ তোলা হয়েছে। গাজোল , বনগাঁ, বালিগঞ্জ সহ বিভিন্ন অবজার্ভারদের নিয়েও অভিযোগ তুলেছে তৃণমূল। যাঁরা জেনারেব অবজারভার, স্পেশাল অবজারভার হয়েছেন, তাঁদের বেশিরভাগের সঙ্গে সরাসরি যোগ রয়েছে বিজেপির। কমিশন কি এই বিষযগুলো দেখতে পাচ্ছে না। তৃণমূল এই সকল ঘটনার সত্ত্বর ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে।

তাঁদের অভিযোগ, বিজেপির দসদাসের মতো কাজ করছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। ভারতীয় ভোটারদের বাদ দিয়ে, ভিন রাজ্যের ভোটারদের কারচুপি করার চেষ্টা চলছে। বিজেপির মুখোশ পড়ে কিছু না করে নির্বাচনে লড়াই করতে পারত। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte