Dailyhunt
নতুন বউয়ের শাড়ি ধরে টান শ্বশুরবাড়ির সদস্যদের, শাশুড়ি বাঁচাতে যেতেই যা হল.

নতুন বউয়ের শাড়ি ধরে টান শ্বশুরবাড়ির সদস্যদের, শাশুড়ি বাঁচাতে যেতেই যা হল.

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে একেবারে অন্য পরিবেশে নতুন একটা বাড়িতে যায় মেয়েরা। নতুন বাড়ি, নতুন মানুষ নতুন পরিবেশ সব মানিয়ে নেওয়ার একটা চাপ থাকেই। সেই সঙ্গে থাকে আনন্দও। তবে প্রথম শ্বশুরবাড়িতে পা দিয়েই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এক মহিলা। নতুন বউ শ্বশুরবাড়িতে পা দিয়েই পুরনো পারিবারিক বিবাদের শিকার হয়েছেন।

নতুন বউয়ের শাড়ি ধরে টান দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে উত্তর প্রদেশের ভাদোহি জেলায় একটি পুরনো পারিবারিক বিবাদ সহিংসতায় রূপ নেয়। উঞ্জ থানার অন্তর্গত মীনা বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। একই পরিবারের সদস্যরা একটি বাড়িতে ঢুকে এক মহিলা ও তাঁর সদ্য বিবাহিত পুত্রবধূর ওপর হামলা চালায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্যাতিতাদের অভিযোগ, তাঁদের ওপর শুধুশারীরিক নির্যাতনই করা হয়নি বরং অশালীন আচরণও করা হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় একই পরিবারের পাঁচ সদস্য তাদের আত্মীয় রমেশ চন্দ্র বিন্দের বাড়িতে প্রবেশ করে। সাবিত্রী, তার ছেলে অনুজ এবং মেয়ে আরাধনা, কাঞ্চন ও আরতি বাড়ির ভেতরে গিয়ে ইশ্রাবতী দেবী ও তাঁর পুত্রবধূ পুষ্পাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, হামলার সময় অনুজ তার পুত্রবধূকে মারধর করে এবং তার শাড়ি ধরে টান দেয়। এই আকস্মিক হামলায় বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শোরগোল শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তের হাত থেকে দুই মহিলাকে বাঁচাতে এগিয়ে আসেন। নির্যাতিতা ইশ্রাবতী দেবী জানান, ঘটনার পরপরই তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করলেও তাঁকে উপেক্ষা করা হয়। এরপর সোমবার তিনি পুলিশ সুপার অভিনব ত্যাগীর সঙ্গে দেখা করে পুরো ঘটনাটি ব্যাখ্যা করেন। এসপি-র নির্দেশে সেদিন সন্ধ্যায়ই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte