Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নিম্নচাপের প্রভাবে সারাদিন মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি চলবে শহরে

নিম্নচাপের প্রভাবে সারাদিন মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি চলবে শহরে

নিজস্ব প্রতিনিধি: গতিপথ বদলে গভীর নিম্নচাপটি এখন অবস্থান করছে উত্তর ওড়িশার কাছাকাছি উপকূল এলাকায়। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে এগোবে বলে মনে করছে আবহাওয়া দফতর। আজ, সোমবার দুপুরের মধ্য়েই এটি বালেশ্বরের কাছে ওড়িশার চাঁদবালি এবং দিঘার অন্তর্বর্তী অংশ দিয়ে তা স্থলভাগে প্রবেশ করতে চলেছে।

তার পরেও নিম্নচাপ আরও উত্তরে সরবে। আগামী দুই থেকে তিন দিনে উত্তর ওড়িশা হয়ে সেটির গন্তব্য হবে ছত্তীশগড়ের পর ঝাড়খণ্ডে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে ওড়িশায়। পশ্চিমবঙ্গে এর প্রত্যেক্ষ প্রভাব পড়বে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই কারণেই গতকাল, রবিবার গভীর রাত থেকে দক্ষিণবঙ্গে কোথাও হাল্কা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে অতি ভারী বৃষ্টির ফাঁড়া কেটে গিয়েছে দক্ষিণবঙ্গের উপর থেকে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশায় অতি ভারী থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পডুন: বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার আরও ১, আটক ৩

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃ্ষ্টি হবে। পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কিছুটা হলেও নিম্নচাপের প্রভাব বেশি পড়তে পারে। উপকূলের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ, সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার উত্তরে থাকছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। অন্য সব জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের আগামিকাল মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। মঙ্গলবার থেকে সপ্তাহের বাকি দিনগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হওয়ার গতিবেগ বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ, সোমবার থেকে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে উত্তরবঙ্গেও। এদিন জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকছে। আগামিকাল মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শহরে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় শহরে ৩৩ মিমি বৃষ্টি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte