Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম', উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

'পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম', উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাবা পেনশন পান। অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর ছেলে কীভাবে বিদেশে গিয়ে পড়াশুনা করছে, এত টাকা কোথা থেকে আসছে? 'ককরোচ জনতা পার্টি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে আরটিআই করেন গুজরাতের এক ব্যক্তি। এবার তাঁকেই পাল্টা দিলেন ককরোচ প্রধান। অভিজিৎ জানিয়েছেন, 'আমার পড়াশোনার খরচ বোস্টন বিশ্ববিদ্যালয়ের দেওয়া একটি বৃত্তির মাধ্যমে মেটানো হয়েছিল।

স্কলারশিপ পাই। এছাড়া আমি পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম ব্যাঙ্ক থেকে, যা আমাকে এখন পরিশোধ করতে হবে।’

‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎস অনুসন্ধানের দাবি জানিয়ে আরটিআই করেন গুজরাতের সুরাতের এক ব্যক্তি। অমিত তেওয়ারি নামে ব্যক্তির অভিযোগ, মহারাষ্ট্র সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মী হওয়া সত্ত্বেও অভিজিৎ দীপকের বাবা কীভাবে ছেলেকে বিদেশে রেখে পড়াশোনার বিপুল খরচ জোগালেন, তা খতিয়ে দেখা দরকার। তার পাশাপাশি আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল আন্দোলনকারীদের জন্য যে ১ কোটি টাকার আইনি সহায়তার তহবিল ঘোষণা করেছেন, সে বিষয়েও নির্বাচন কমিশন এবং আয়কর কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন অমিত তেওয়ারি।

আরও পডুন: মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

যদিও তথ্য দিয়ে নিজের পড়াশোনার খরচ প্রসঙ্গে অমিতকে জবাব দিয়েছেন ককরোচ প্রধান। আন্দোলন চলাকালীন দিল্লি পুলিশও কীভাবে তাদের সাহায্য করেছে, সেই কথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিজিৎ। তিনি বলেছেন, ‘দিল্লি পুলিশের কয়েকজন সদস্য আমাদের কাছে এসে বললেন, আমরা আপনাদের জলের বোতল দেব, তবে আমাদের পরিচয় প্রকাশ করবেন না। আমাদের নিজেদেরও কয়েকজন সন্তান নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাঁরাও আমাদের এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল। আর ঠিক এই কারণেই তাঁরা আমাদের জলের বোতল দিতে চেয়েছিলেন।’

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte