Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পথচলা শেষ, কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন নেইমার

পথচলা শেষ, কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন নেইমার

ন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। জঘন্য ফুটবল খেলে দেশের নাম ডুবিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়াল জেসুসরা। আর সেই লজ্জাজনক হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন নেইমার জুনিয়র। রবিবার (৬ জুলাই) গভীর রাতে নরওয়ের বিরুদ্ধে ২-১ গোলে হেরে আন্তর্জাতিক ফুূটবলকে চিরতরে বিদায় জানালেন তিনি।

এই বিষয়ে নেইমার বলেছেন, ‘আমি চেষ্টার পর চেষ্টা করে গিয়েছি। কিন্তু আর নয়। সময় শেষ। এখান দিয়েই শুরু করেছিলাম। এখানেই শেষ করলাম।’

আরও পডুন: 'এটাই শেষ বিশ্বকাপ', স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগে বোমা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

১৬ বছর আগে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামেই যাত্রা শুরু হয়েছিল তাঁর। ব্রাজিলের জার্সিতে নেইমারের অভিষেক ঘটেছিল এই মাঠেই। রাউন্ড ১৬-এ নরওয়ের কাছে হেরে যাত্রা থামালেন তিনি। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিরুদ্ধে হেরে ব্রাজিল ছিটকে যেতেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। ম্যাচ শেষে ঘোষণা করেন অবসরের। ব্রাজিলের হয়ে নেইমারের পরিসংখ্যান অসাধারণ। ১৩০ ম্যাচ খেলে ৮০টি গোল করেছেন তিনি। রয়েছে চারটি হ্যাটট্রিকও। ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০১০ সালে অভিষেক হয় ব্রাজিলের জার্সিতে। চলতি বছর মিলিয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। তবে দেশের জন্য বিশ্বকাপ ঘরে তুলতে পারেননি তিনি। ২০১২ সালের অলিম্পিক্সে রুপো এবং ২০১৬ সালের অলিম্পিক্সে সোনা জিতেছেন। এটাই ব্রাজিলের হয়ে সেরা পারফরম্যান্ত নেইমারের। তাঁর অবসর ঘোষণায় একটি যুগের অবসান ঘটল। নরওয়ের সঙ্গে হেরে রীতিমতো কেঁদে ফেলেন নেইমার। তখনই অবসরের কথা ঘোষণা করেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte