নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের রক্তাক্ত শেয়ার বাজার। বুধবার দালাল স্ট্রিট খুলতেই মাথায় হাত বিনিয়োগকারীদের। বারবার দেশের দুই প্রধান সূচক সেনসেক্স ও নিফটি বড় পতনের মুখে পড়ছে। একই সঙ্গে রুপির দামও ডলারের বিপরীতে রেকর্ড নিম্নস্তরে নেমে যায়, যা বাজারে আরও উদ্বেগ বাড়িয়েছে।
আরও পড়ুনঃ7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়
বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচক ৬৪৯ পয়েন্ট পড়ে যায়। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি সূচকও ২০০ পয়েন্টের বেশি পতন লক্ষ্য করে। বিদেশি মুদ্রা বাজারেও চাপ বাড়ে। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ৩২ পয়সা পড়ে গিয়ে ৯৬.৮৫ স্তরে পৌঁছে যায়, যা নতুন সর্বনিম্ন রেকর্ড। মঙ্গলবার রুপি ৯৬.৫৩ স্তরে বন্ধ হয়েছিল।

