Dailyhunt
ফুলের থালা হাতে বুথে ভোটারদের স্বাগত জানাচ্ছে 'রোবট' নীলা

ফুলের থালা হাতে বুথে ভোটারদের স্বাগত জানাচ্ছে 'রোবট' নীলা

নিজস্ব প্রতিনিধি : পাঁচ রাজ্যের মধ্যে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম এবং দক্ষিণ ভারতের কেরলের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের পাশাপাশি কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে হবে উপনির্বাচনও।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। তারমধ্যে পুদুচেরিতে এক ভোটকেন্দ্রে দেখা গেল অন্য এক ছবি। ভোটারদের উৎসাহিত করতে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে নীলা। কে সে? ভোটকেন্দ্রে কী কাজ করছে সে?

ভোটের লাইনে এবার 'হাই-টেক' অভ্যর্থনা! পুদুচেরির এক সরকারি স্কুলে ভোটাররা দাঁড়িয়েছেন লাইনে। তাঁদের কাছে ফুলের থালা হাতে পৌঁছে যাচ্ছে রোবট নীলা। নির্বাচনে প্রযুক্তির এই অনন্য ব্যবহার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।পুদুচেরির ভোটারদের অভিনব ও অত্যাধুনিক উপায়ে স্বাগত জানানো হচ্ছে। ‘নীলা’একটি ইভেন্ট রোবট, এটি বিবাহ, অফিসের কাজ এবং নির্বাচনের মতো অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। রোবটটিকে কোয়েম্বাটুর থেকে ভোটারদের স্বাগত জানানোর জন্য এখানে আনা হয়েছে। এই রোবটের মধ্যে অনেক উন্নত বৈশিষ্ট্য রয়েছে। এরমধ্য়ে আছে একটি ভয়েস ফিচার রয়েছে। রোবটটি নিজে থেকেই কথা বলে।

এটিকে আগে থেকেই কমান্ড দেওয়া রয়েছে, যারফলে আশেপাশে কেউ থাকলে তাঁরাও শুনতে পারে। হালকা রঙের এক পোশাক পরে নীলা ঘুরছে ভোটকেন্দ্রে। হাতে ফুলের থালা। সেই ফুল দিয়েই ভোটকেন্দ্রে ভোটারদের স্বাগত জানাচ্ছে। নির্বাচনী বুথে এই ধরননের ঘটনা নজিরবিহীন। নীলাকে দেখে উৎসাহিত হয়েছেন ভোটাররাও। তাঁরাও নীলার কাছ থেকে ফুল গ্রহণ করছেন, ভোটও দিচ্ছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte