Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

নিজস্ব প্রতিনিধি: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর এরই প্রভাব পড়ল এবার ট্রেন পরিষেবায়। বৃষ্টির জেরে মুর্শিদাবাদে রেললাইনে ধস নামায় আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালেই বিপাকে পড়লেন রেলযাত্রীরা। নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যবর্তী অংশে রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় হাওড়াগামী একাধিক ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে।

আটকে পড়েছে পদাতিক এক্সপ্রেস, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে নিউ ফরাক্কা জংশনের কাছে ফরাক্কা ব্যারেজের প্রবেশপথের দিকে আপ লাইনের একটি অংশে হঠাৎ ধস নামে। টানা প্রবল বৃষ্টির জেরে মাটি সরে গিয়ে রেললাইনের নীচের অংশ দুর্বল হয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিক ও কর্মীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে ক্ষতিগ্রস্ত অংশে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি দ্রুত লাইন মেরামতির কাজ শুরু করে রেল। পরিষেবা পুরোপুরি বন্ধ না রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত আপ লাইনের পরিবর্তে ডাউন লাইন ব্যবহার করে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ওই লাইন দিয়েই ট্রেন পার করানো হচ্ছে, যাতে পরিষেবা যতটা সম্ভব সচল রাখা যায়। পরিষেবা পুরোপুরি বন্ধ না রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত আপ লাইনের পরিবর্তে ডাউন লাইন ব্যবহার করে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ওই লাইন দিয়েই ট্রেন পার করানো হচ্ছে, যাতে পরিষেবা যতটা সম্ভব সচল রাখা যায়।

তবে রেললাইনে ধসের জেরে হাওড়ামুখী একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে পড়েছে। কয়েকটি ট্রেনকে পথে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। ফলে দীর্ঘক্ষণ ট্রেনের অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের। রেলের কর্মীরা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে লাইন সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাভাবিক গতিতে ট্রেন চালানো হবে না। প্রবল বৃষ্টির কারণে ওই এলাকার অন্যান্য রেলপথের অবস্থার উপরও নজর রাখছেন রেলকর্মীরা। মেরামতির কাজ শেষ হওয়ার পর রেললাইন পরিদর্শন করে নিরাপদ ঘোষণা করা হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে রেল সূত্রে খবর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte