Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি: প্রেসিডেন্সির মতো হাইপ্রোফাইল জেলে জঙ্গির কাছ থেকে উদ্ধার হল মোবাইল! সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেল থেকে উদ্ধার হয়েছে মোবাইল। বাজেয়াপ্ত করা হয়েছে কার্ড রিডার, ওটিজি কেবল, জোড়া স্মার্টফোন, আইফোনও।

আফতাবের সেলে তিনটি ব্য়াগ ছিল যার মধ্যে রয়েছে টাকাও। সেটা উদ্ধার করেছে পুলিশ। জঙ্গি কার্যকলাপের জন্য যাববজ্জীবন কারাদণ্ড ভোগ করছে আফতাব। তার সেল থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, জঙ্গির সেল থেকে কীভাবে এত ইলেকট্রনিক্স ডিভাইস এল? তারই তদন্ত শুরু করেছে পুলিশ। ২০০২ সালে ২২ জানুয়ারি কলকাতায় মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছিল আফতাব আনসারি। ২০০২ সালের ২২ জানুয়ারি বাইকে করে এসে আফতাব আনসারি ও তার দুই সহযোগী আমেরিকান সেন্টারের নিরাপত্তা কর্মীদের উপর গুলি চালিয়েছিল। সেই হামলায় চারজন পুলিশ কনস্টেবলসহ পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। সেই হামলায় দোষী সাব্যস্ত হয়ে কলকাতার প্রেসিডেন্সি জেলে যাবজ্জীবন সাজা কাটছেন জঙ্গি আফতাব আনসারি।

আরও পডুন: নমাজ পড়তে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর, চাঞ্চল্য ডোমকলে

শুধু আমেরিকান সেন্টারে হামলার মামলায় নয়। আফতাবের বিরুদ্ধে অস্ত্র পাচারের মামলাও ছিল। সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে ও আমেদাবাদ হাইকোর্টের রায়ে দোষী সাব্যস্ত আফতাব। সেই মামলাতেও জেল খাটছে সে। এবার এমন এক কুখ্যাত জঙ্গির কাছ থেকে টাকা, মোবাইল ও বিপুল পরিমাণে ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেসিডেন্সি জেলের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte