Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

নিজস্ব প্রতিনিধিঃ রক্ষকই ভক্ষক হয়ে উঠলেন! যার কাজ সুরক্ষা দেওয়া, সেই-ই যদি ভয় আর অত্যাচারের কারণ হয়ে ওঠে-তবে সমাজের জন্য তা কতটা ভয়াবহ, তারই নজির সামনে এল চেন্নাই-তে। বেসান্ত নগর সমুদ্র-সৈকতের কাছে এক তরুণীকে যৌন নিগ্রহ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, এক বেসরকারি কলেজের ছাত্রী ওই তরুণী। ঘটনার দিন সে এবং তার এক বন্ধুর সঙ্গে গাড়িতে বসে ছিলেন। সেই সময় অভিযুক্ত ব্যক্তি এসে তাদের ভয় দেখাতে শুরু করে এবং নিজেই গাড়ির ড্রাইভিং সিটে বসে জিজ্ঞাসাবাদ শুরু করে। হুমকির সুরে কথা বলতে বলতে সে ছাত্রীর কাছ থেকে টাকা ছিনতাই করে। পরে অভিযুক্ত ওই গাড়িটি একটি এটিএমের সামনে নিয়ে যায় এবং ছাত্রীকে জোর করে টাকা তুলতে বাধ্য করে। এই সময়েই তাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। প্রায় ৮ হাজার টাকা নেওয়ার পর অভিযুক্ত তাদের আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়ে নিজের দুই চাকার গাড়িতে চেপে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

ঘটনার পর ভয়ে প্রথমে বিষয়টি পরিবারকে জানাতে পারেননি ছাত্রী। পরে নিজের দিদিকে সব খুলে বললে, তিনিই তাকে পুলিশে অভিযোগ দায়ের করতে উৎসাহ দেন। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে। জানা যায়, তার নাম জোসেফ এবং তিনি হাই কোর্ট থানায় কর্মরত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte