নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরু থেকেই চর্চায় ছিল অযোধ্যার রাম মন্দির। নেপথ্যে ছিল অনুদান চুরি নিয়ে বিতর্ক। সেই সব দূরে সরিয়ে অযোধ্যার রাম মন্দির পরিচালনায় বড় পদক্ষেপ নিল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। ৫,০০০-এরও বেশি আবেদনকারীর এক দীর্ঘ তালিকা থেকে 'রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে'র প্রথম সিইও বা মুখ্য কার্যনির্বাহী হিসেবে বেছে নেওয়া হল এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্রকে।
প্রাক্তন বায়ুসেনার এই কর্তা ভারতীয় বিমান বাহিনীতে বেশ কয়েকটি কমান্ডিং পদে ছিলেন এবং অপারেশন সিঁদুরের সময় ওয়েস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন। তাঁর উপর মন্দিরের ব্যবস্থাপনা এবং আর্থিক বিষয়কে শক্তিশালী করার গুরুদায়িত্ব থাকবে।
বিস্তারিত আসছে…

