Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

ন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাতভর ভয়াবহ হামলায় রক্তাক্ত ইউক্রেনের কিয়েভ অঞ্চল। একাধিক এলাকায় চালানো হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন। হামলার জেরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। হামলার জেরে বুচা জেলার ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

তাকাচেঙ্কো জানিয়েছেন, হামলায় বুচা জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ৩৮০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একাধিক আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রুশ হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের গভর্নর। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে একটি রেস্তোরাঁতেও। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা।

এদিকে গত তিন দিন ধরে প্রায় টানা রুশ বিমান হামলার মুখে পড়েছে কিয়েভ। একের পর এক হামলায় শহরের স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন পরিষেবার উপরও এর প্রভাব পড়েছে। হামলার কারণে কিয়েভের অর্থনৈতিক কর্মকাণ্ডেও বড় ধাক্কা লেগেছে। সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte