নিজস্ব প্রতিনিধি, রতুয়া: ভোটের আবহে ফের মালদার রতুয়ায় বিশাল অঙ্কের নগদ টাকা উদ্ধার। ছোটো গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পনেরো লক্ষাধিক টাকা উদ্ধার করলেন নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিং-এর আধিকারিকরা। প্রতিদিনের মতো এদিনও নাকা চেকিং(Naka Checking) চলছিল । তল্লাশি চালানোর সময় অটো গাড়ির এক যাত্রী কাছ থেকে বিপুল অংকের টাকা উদ্ধার হয়।টাকার স্বপক্ষে কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে।
এদিন ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার বরকোল নাকা পয়েন্ট চেকিং-এ।
ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে পুখুরিয়ার থানার পোদিয়ামোড় এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং। সেই চেকিং-এর দায়িত্বে রয়েছেন পুখুরিয়া থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই তল্লাশি অভিযানেই দুটি গাড়ি থেকে নগদ ১৫ লক্ষ টাকা(15 Lakhs Cash) দফায় দফায় উদ্ধার হয়। কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় আধিকারিকরা সেই টাকা বাজেয়াপ্ত করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে টাকা পাঠিয়ে দেন বলে জানা গেছে। এর আগে হাবিবপুরে নাকা তল্লাশিতে একটি ছোট গাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় দু লক্ষ টাকা।
সোমবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকার নাকা পয়েন্ট চেকিং-এ। জানা গেছে, ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে হবিবপুরের বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং। সেই চেকিং-এর দায়িত্বে রয়েছেন হবিবপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেখানেই সোমবার সকাল নাগাদ সুজাপুরের দিক থেকে হবিবপুরগামী একটি ছোটো গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি অভিযানেই গাড়ি থেকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়।

