নিজস্ব প্রতিনিধিঃ একটু মশলাদার বা তেলেভাজা খেলেই যদি পেট ফেঁপে ওঠে, গ্যাস-অম্বলে অস্বস্তি বাড়ে-তাহলে বুঝতে হবে আপনার হজমের স্বাস্থ্যে কোথাও সমস্যা তৈরি হয়েছে। শহুরে ব্যস্ত জীবনে অনিয়মিত খাওয়া-দাওয়া, ফাস্ট ফুডের প্রতি ঝোঁক আর অ্যান্টাসিডের ওপর নির্ভরতা অনেক সময় সাময়িক স্বস্তি দিলেও, দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।
রান্নাঘরের এক সাধারণ উপাদান-মেথি-আবারও উঠে আসছে প্রাকৃতিক সমাধান হিসেবে। শুধু ফোঁড়ন নয়, মেথি দিয়ে তৈরি আচারও হতে পারে হজমের সমস্যার সহজ ও সুস্বাদু প্রতিকার।
কেন মেথি উপকারী?
•ফাইবারে ভরপুর: ১০-১১ গ্রাম মেথিতে প্রায় ৩ গ্রাম ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করে।
•প্রোটিন সমৃদ্ধ: প্রায় ৩ গ্রাম প্রোটিন শরীরের পুষ্টি জোগায়।
• আয়রন ও ম্যাগনেসিয়াম: যথাক্রমে ৩.৭২ মিগ্রা আয়রন ও ২১.২ মিগ্রা ম্যাগনেসিয়াম শরীরকে শক্তিশালী রা।
•ভিটামিন সি: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
তৈরির উপকরণ:
মেথি দানা: আধা কাপ
সরষের তেল: ২ বড় চামচ
দেগি লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
হিং: আধা চা চামচ
গোলমরিচ গুঁড়ো: আধা চা চামচ
মৌরি গুঁড়ো: ১ বড় চামচ
নুন: স্বাদমতো (প্রায় ৩ চা চামচ)
ভিনিগার: আধা কাপ + ২ চামচ
বানানোর পদ্ধতি:
প্রথমে সরষের তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে ঠান্ডা করুন। গ্যাস বন্ধ রেখে সেই গরম তেলে মেথি দানা ১-২ মিনিট নেড়ে নিন। এরপর সব মশলা একে একে মিশিয়ে দিন।সবশেষে ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে কাঁচের বোতলে সংরক্ষণ করুন। নিয়মিত খাবারের সঙ্গে অল্প পরিমাণে এই আচার খেলে হজমশক্তি বাড়ে, গ্যাস-অম্বল কমে এবং শরীর সতেজ থাকে।

