নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে টানা চলছে ঝড়বৃষ্টি। কলকাতার পাশাপাশি ব্যাপক বৃষ্টি-সহ ঝড় ও বজ্রপাত হচ্ছে জেলায় জেলাতেও। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের মুখ ভার। হয়েছে ঝেঁপে বৃষ্টিও। এপ্রিলে টানা এভাবে বৃষ্টি অনেক বছর দেখেনি। নতুন করে রাজ্যের ৭ জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এক নজরে দেখে নিন গত ২৪ ঘণ্টায় কোথায় কতটা বৃষ্টি হয়েছে…
কল্যাণী- ৫১.২ মি.মি
বর্ধমান – ৪৫.৬ মি.মি
সল্টলেক- ৩৯.৬ মি.মি
মগড়া -৩৮.০ মি.মি
উলুবেড়িয়া-৩৩.৮ মি.মি
বসিরহাট-২৯.৪ মি.মি
দমদম- ২৮.১ মি.মি
হলদিয়া- ২৭.৬ মি.মি
শিলিগুড়ি (P.T.O)- ২৬.৪ মি.মি
বারাকপুর – ২৬.২ মি.মি
বহরমপুর- ২৫.০ মি.মি
বাগডোগরা -২১.৮ মি.মি
পানাগড়-২১.২ মি.মি
বগুলা- ২১ মি.মি
বাঁকুড়া- ১৭.১ মি.মি
ক্যানিং-১৭.০ মি.মি
আলিপুর-১৫.৪ মি.মি
দার্জিলিং – ১৩.৪ মি.মি
দার্জিলিং- ১২.৬ মি.মি
সিউড়ি-১২.২ মি.মি
আলিপুরদুয়ার-১১.২ মি.মি
আসানসোল -১১.২ মি.মি
ডায়মন্ড হারবার-১০.৯ মি.মি
ঝাড়গ্রাম- ৯.৪ মি.মি
কালিম্পং- ৯.০ মি.মি
কোচবিহার-৭.৬ মি.মি
শান্তিনিকেতন- ৭.২ মি.মি
কৃষ্ণনগর -৬.৩ মি.মি
পুরুলিয়া- ৫.০ মি.মি
কলাইকুন্ডা – ৪.০ মি.মি
রায়গঞ্জ-৪.০ মি.মি
জলপাইগুড়ি -৩.২ মি.মি
মালদা-২.০ মি.মি
হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে কালবৈশাখীর পরিস্থিতি বজায় থাকবে। বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। জানা গিয়েছে, হিমালয়ের পাদদেশ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি অক্ষরেখা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে নিম্নচাপ রেখা তৈরি হয়েছে। এর জেরেই বাড়ছে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার প্রবণতা। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া এবং নদিয়ায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিই নয়, এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সব এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থা আগামী কয়েক দিন জারি থাকবে বলে জানা গিয়েছে। তবে শুক্রবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে।

