Dailyhunt
সংক্রমণ অনেকটাই কমল, সাত মাসে সর্বনিম্ন

সংক্রমণ অনেকটাই কমল, সাত মাসে সর্বনিম্ন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক ধাক্কায় দৈনিক সংক্রমণ অনেকটাই হ্রাস পেল। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, ২৪ ঘণ্টায় (শনিবার, ১৬ অক্টোবর সকাল ৮টা থেকে রবিবার, ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪, ১৪৬ জন।


কোভিড সম্পর্কিত সমস্ত আপডেট পড়ুন এখানে

গত সাত মাসে এটাই সর্বনিম্ন। করোনায় রবিবার পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩, ৪০, ৬৭, ৭১৯ জন।

সংক্রমণ হ্রাস পাওয়ার পাশাপাশি করোনায় মৃতের সংখ্যাও হ্রাস পেয়েছ। গত চব্বিশ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৪ জন। একই সময়ে কোভিড মুক্ত হয়েছেন ১৯, ৭৮৮ জন। কোভিডে সামগ্রিক সুস্থতার হারও আশার আলো দেখাচ্ছে। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১, ৯৫, ৮৪৬ জন।

বিশেষজ্ঞরা করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য টিকাকরণের ওপর জোর দিচ্ছেন। প্রধানমন্ত্রী মোদির আশা, খুব শীঘ্রই ভারতের ১০০ কোটি মানুষের টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৯৭, ৬৫, ৮৯, ৫৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৪১ লক্ষ ২০ হাজার ৭৭২ জন।

এদিকে, করোনার প্রতিষেধক তৈরিতে উত্‍সাহ জোগাতে ভারত সফরে আসছে আমেরিকার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের (ডিএফসি) প্রধান ডেভিড মারচিকের নেতৃত্বাধীন একটি দল। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে তৈরি চতুর্দেশীয় অক্ষ কোয়াডের তরফেই এই সফরের আয়োজন করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte