নিজস্ব প্রতিনিধিঃবুধবার সাতসকালে ফের কলকাতায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জাতীয় সড়কের বিভিন্ন টোল প্লাজায় জালিয়াতি করে টোল আদায়ের অভিযোগের তদন্তে দেশের ১৪টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর আওতায় এই অভিযান চলছে।
বুধবার সকালে কলকাতা ছাড়াও উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু, মধ্যপ্রদেশ এবং দিল্লি-এনসিআর এলাকার একাধিক ঠিকানায় হানা দেন ইডির আধিকারিকরা। টোল আদায়ে আর্থিক অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগের সূত্র ধরেই এই তল্লাশি বলে জানা গিয়েছে। অভিযানে বেশ কিছু নথি ও গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।
বিস্তারিত আসছে…

