নিজস্ব প্রতিনিধি: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিনের তিব্বত। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে (ভারতীয় সময় রাত ৮ বেজে ৩ মিনিট) রিখটার স্কেলে ৭ মাত্রার এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)। যদিও তাৎক্ষণিকভাবে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সাধারণত অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা থাকে।
চীন আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটের দিকে তিব্বতে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর তিব্বতের নাগকু। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে। এর মাত্র কয়েক মিনিট পরেই, রাত ৮টা ২৯ মিনিটের দিকে অরুণাচল প্রদেশ থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে চিনের একটি অংশে আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর তিব্বত অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)। ভূমিকম্পটির উৎস ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
গত অগস্টে নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে বিধ্বংসী আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৪০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এখনও নিখোঁজ অসংখ্য। যদিও নিখোঁজদের সন্ধানে চালানো উদ্ধারকার্য আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। সেই সময় নেপাল-তিব্বত সীমান্তের কাছ থেকে শুরু হওয়া বন্যার জল নেপালের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা ভাসিয়ে নিয়ে যায়।

