Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত 'আচ্ছে দিন' ৪ রাশির জাতকদের

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত 'আচ্ছে দিন' ৪ রাশির জাতকদের

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে শনির শাসিত পুষ্যা নক্ষত্রের চতুর্থ দশায় প্রবেশ করতে চলেছে। ১৯ অগস্ট পর্যন্ত বৃহস্পতি পুষ্যা নক্ষত্রের চতুর্থ দশায় থাকবে। জ্যোতিষশাস্ত্রে, পুষ্যাকে নক্ষত্রপুঞ্জের রাজা বলা হয়। তাই বৃহস্পতির শনির নক্ষত্রে গোচর ১২ রাশিকেই প্রভাবিত করবে।

তবে বৃহস্পতির পুষ্যা নক্ষত্রের চতুর্থ দশায় প্রবেশ, চার রাশির জাতকদের জন্যে শুভ। তাঁরা কারা জেনে নিন…

মেষ রাশি: বৃহস্পতির এই গোচর মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। তাঁরা তাঁদের চাকরি এবং ব্যবসায় নতুন সুযোগ খুঁজে পাবেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলো সম্পন্ন হবে। আয় বৃদ্ধির লক্ষণ দেখা দেবে। আয়ের নতুন পথ খুলে যাবে। আপনি যদি বিনিয়োগের পরিকল্পনা করেন, তাহলে লাভের সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি: এই গ্রহের গোচর মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রভাবিত করবে। সমস্যা ধীরে ধীরে কমবে। পারিবারিক সমস্যার সমাধান হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। কর্মজীবনে উন্নতি হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। হঠাৎ আর্থিক লাভ হবে।

তুলা রাশি: এই সময়ে তুলা রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। তাঁদের কঠোর পরিশ্রম ইতিবাচক ফল দেবে। কাজের জন্য আপনাকে এদিক-ওদিক ভ্রমণ করতে হবে। তাতে আপনি লাভবান হবেন। ধর্মীয় কার্যকলাপ এবং আচার-অনুষ্ঠানের প্রতি আগ্রহ বাড়বে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আপনার মন আগের চেয়ে ভাল থাকবে।

কুম্ভ রাশি: এই গোচর কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল। তাদের আরাম ও বিলাসিতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও সুন্দর হবে। কেউ কেউ বাড়ি বা গাড়িতে বিনিয়োগ করতে পারেন। আর্থিক সমস্যার সমাধান হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte