Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সমাজে পরকীয়ার জেরেই নষ্ট হচ্ছে বহু সম্পর্ক। শুধু খারাপ হচ্ছে তাই নয় ঘটছে প্রাণহানির ঘটনাও। এবার সেই পরকীয়ার জেরে প্রাণ গেল দেওর-বৌদির। আমবাগান থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে। অভিযোগ উঠেছে, যাদের দেহ উদ্ধার হয়েছে তাঁরা সম্পর্কে দেওর ও বৌদি।

মৃতদের দীপক সরদার (২০) এবং সুমিতা সর্দার (১৯) নামে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর মাঠপাড়ার (আদিবাসী পাড়া) বাসিন্দা দীনেশ সরদারের ছেলে দীপক সরদারের সঙ্গে তাঁরই মামাতো দাদা রক্ষী সরদারের স্ত্রী সুমিতা সর্দারের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। দুই পরিবারের বাড়ি একই পাড়াতেই। সম্পর্কের টানাপোড়েন থেকেই এই চরম সিদ্ধান্ত বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে আনুমানিক সকাল ৭টা নাগাদ পাড়ার এক ব্যক্তি মাঠের দিকে যাওয়ার সময় বাড়ির পাশের একটি আমবাগানে দু'জনকে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে ছুটে আসেন পরিবারের লোক ও প্রতিবেশীরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক শোরগোল তৈরি হয়। খবর দেওয়া হয়েছে শান্তিপুর থানার পুলিশকে। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte