Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরের উপর দিয়ে পাকিস্তান আসার পথে নিখোঁজ পণ্যবাহী বিমান। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার (৭ জুলাই) সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে রওনা দিয়েছল একটি পণ্যবাহী বিমান। তাতে ছিলেন পাঁচজন ক্রু সদস্য। সেই বিমান সহ ক্রু সদস্যদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কে২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমানটির গতকাল, রাতেই যোগাযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে আর কোনও সন্ধান নেই সেটির।

আরও পডুন: অনলাইনে প্রীতির ডিপফেক ছবি-ভিডিয়োর ছড়াছড়ি, অভিনেত্রীকে সুরক্ষা দিল বোম্বে হাইকোর্ট

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে বিমানের পাইলট নেভিগেশন সিস্টেমে সমস্যার কথা জানান। এয়ার ট্রাফিক কন্ট্রোল তাৎক্ষণিকভাবে বিমানটিকে সাহায্য করার চেষ্টা করলেও মাত্র তিন মিনিটের মাথায় রাডার থেকে উড়োজাহাজটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগের মুহূর্তে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের উপরে ছিল। ফ্লাইটরাডার-২৪-এর তথ্য অনুসারে, শেষ মুহূর্তে বিমানটি উপরে ওঠানামা করতে শুরু করেছিল। এক মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে গিয়েছিল সেটি। তারপর আবার ৬ হাজার ফুট উপরে ওঠে। শেষ পর্যন্ত ৩৬ হাজার ৫৫০ ফুট থেকে হঠাৎ সোজা নিচের দিকে পড়তে শুরু করে। এই টুকুই তথ্য পাওয়া যাচ্ছে। তারপরে বিমানটির কোনও খোঁজ এখনও পর্যন্ত মেলেনি।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) নিখোঁজ বিমান ও ক্রুদের উদ্ধারে আরব সাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। এখনও কোনও ধ্বংসাবশেষ বা জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte