Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

নিজস্ব প্রতিনিধি: ভোট গণনাকে ঘিরে প্রস্তুতি আরও জোরদার করেছে নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের অধিকাংশ বিধানসভা আসনে ভোট গণনা অনুষ্ঠিত হবে। সেই প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে কমিশন ইতিমধ্যেই গণনা পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ করেছে।

এই পর্যবেক্ষকদের মূল দায়িত্ব থাকবে গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন হলে প্রশাসনিক সহায়তা দেওয়া।

কমিশনের (Election Commission) প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ৪৩২ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যদিও সোমবার ২৯৩টি আসনে গণনা হবে, কারণ ফলতা আসনে ভোটগ্রহণ স্থগিত থাকায় সেখানে গণনা হচ্ছে না। তবুও কমিশনের তালিকায় সবকটি আসনের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি সংখ্যক পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে মোট ৪৯ জন গণনা পর্যবেক্ষক কাজ করবেন। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ৩১টি আসনের জন্য ৪৫ জন পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। কলকাতার উত্তর ও দক্ষিণ মিলিয়ে ১১টি আসনে ১২ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: 'মুর্শিদাবাদে তছনছ হয়ে গিয়েছে তৃণমূল', গণনার আগে বিস্ফোরক দাবি অধীরের

এছাড়া পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ১৬টি করে আসনের জন্য ২৬ জন করে পর্যবেক্ষক থাকবেন। নদিয়ায় ১৭টি আসনের জন্য ২৫ জন, হাওড়ায় ১৬টি আসনে ২৫ জন এবং হুগলিতে ১৮টি আসনের জন্য ২৪ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মুর্শিদাবাদে ২২টি আসনে ৩৩ জন, পশ্চিম বর্ধমানে ৯টি আসনে ১৮ জন এবং পুরুলিয়ায় ৯টি আসনে ১৫ জন পর্যবেক্ষক থাকবেন। কমিশন (Election Commission) আরও জানিয়েছে, অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। যেসব কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে তাঁরা মূল পর্যবেক্ষকদের সহায়তা করবেন। পাশাপাশি, প্রতিটি গণনাকেন্দ্রে নিরাপত্তা তদারকির জন্য একজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মোট ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক এই দায়িত্বে থাকবেন। তাঁদের কাজ হবে গণনাকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করা। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, পুলিশ পর্যবেক্ষকরা কোনওভাবেই গণনাকক্ষের ভিতরে প্রবেশ করতে পারবেন না। পুরো প্রক্রিয়া যাতে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য কমিশন বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte