Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের পর এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন নৌবহর কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, যৌথ নৌ-মহড়া এবং বাংলাদেশ- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও ইদানিং যেভাবে মার্কিন শীর্ষ আধিকারিক ও সামরিক কর্তারা ঘনঘন বাংলাদেশ সফর করছেন তা দিল্লির জন্য অশনিসঙ্কেত বলেই মনে করছেন কূটনীতিবিদরা। বিশেষ করে বঙ্গোপসাগরে এক নৌঘাঁটি বানিয়ে ভারতের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ তৈরি করার কৌশল নিয়েছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (৪ অগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। বৈঠকে অ্যাডমিরাল কোহলার বিভিন্ন আন্তর্জাতিক নৌ-মহড়ায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি জানান, আগামী নভেম্বরে বাংলাদেশে কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট) মহড়া অনুষ্ঠিত হবে। সামরিক তথ্যের নিরাপত্তা বিষয়ক সাধারণ চুক্তি (জিএসওএমআইএ) নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া এবং এ বিষয়ে অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়ে দেন, বাংলাদেশ বরাবরই মার্কিন বান্ধব হতে চায়। আমেরিকার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সময়োপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। জবাবে অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার বলেন, 'বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।' সেই সঙ্গে তিনি এও আশ্বাস দিয়েছেন, বাংলাদেশকে রক্ষা করতে সব সময়ে পাশে থাকবে আমেরিকা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte