Dailyhunt
তৃণমূলের আসন বাড়বে , বিজেপি পঞ্চাশের নিচে নামবে, মনোননয়ন দিয়ে দাবি চন্দ্রিমার

তৃণমূলের আসন বাড়বে , বিজেপি পঞ্চাশের নিচে নামবে, মনোননয়ন দিয়ে দাবি চন্দ্রিমার

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন বাড়বে। বিজেপি পঞ্চাশের নিচে নেমে যাবে। ব্যারাকপুরে মনোননয়ন জমা দিয়ে বললেন বিদায়ী মন্ত্রী ও তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য(TMC Candidate Chandrima Bhattacharya)। তিনি দলের নেত্রী মমতা ব্যানার্জির প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।

দাবি করেন, আমাকে উত্তর দমদমের মানুষ আবার নির্বাচিত করে মমতা ব্যানার্জিকে নবান্নে পাঠাবে।আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর দমদম বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। শনিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নিজের মনোনয়নপত্র পেশ করেন উত্তর দমদম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য।

ছিলেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা সহ অন্যান্যরা। মনোনয়ন পর্ব শেষ করার পর সাংবাদিক দের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফের আমার উপর ভরসা রাখায় আমি তার কাছে কৃতজ্ঞ। ১১০ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে থেকে নির্বাচিত করার সুযোগ করে দিয়েছেন। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে নববারাকপুর এবং উত্তর দমদম এলাকায় কাজ প্রচুর হয়েছে। উন্নয়নের কোনো সীমা থাকে না।

আরও সময়ের সাথে তাল মিলিয়ে যা যা করার সেগুলো করব। আগামী ৪মে বাংলার মানুষ আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেই বেছে নেবে। মনোনয়ন পর্ব ঘিরে প্রশাসনিক ভবন চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপারে এ বিষয়ে আমার কিছু বলতে পারব না। ওদের সংখ্যা ৫০ এর নীচে নামবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte