Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাংলা ভাষায় AI কোর্স, উদ্যোগী IIT খড়্গপুর

বাংলা ভাষায় AI কোর্স, উদ্যোগী IIT খড়্গপুর

ই সময়: মাতৃভাষায় উচ্চশিক্ষা কি কেবলই এক অলীক কল্পনা? এই বিতর্কের অবসান ঘটিয়ে অন্যরকম পদক্ষেপ করতে চলেছে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে তারা বাংলা ভাষায় 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) উপরে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (BSC) কোর্স শুরু করার কথা ঘোষণা করেছে।

মঙ্গলবার নিউ টাউনে আইআইটির রিসার্চ পার্কে (New Town IIT Research Park) 'রেনেসাঁ ২.০' অনুষ্ঠানের সূচনায় এ কথা জানান প্রতিষ্ঠানের অধিকর্তা সুমন চক্রবর্তী। তিনি জানান, বাংলাভাষী তরুণ প্রজন্মের জন্য এই বিশেষ পাঠ্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিষ্ঠানের সেনেটের কাছে পেশ করা হবে। আশা করা হচ্ছে আগামী বছর থেকেই ছাত্রছাত্রীরা এই কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

এই কোর্সের সবথেকে আকর্ষণীয় দিকটি হলো-এর ভর্তি প্রক্রিয়া এবং পঠন-পাঠনের পরিকাঠামো। আইআইটি খড়্গপুরের এই প্রথম 'বিএস' কোর্সে ভর্তির জন্য জেইই মেন (JEE Main) বা অ্যাডভান্সড পরীক্ষার কঠিন পথ পার করার বাধ্যবাধকতা থাকছে না। পরিবর্তে এটি আইআইটি মাদ্রাজের (IIT Madras) জনপ্রিয় অনলাইন বিএস মডেল অনুসরণ করবে। অর্থাৎ, একটি নির্দিষ্ট প্রবেশিকা মাধ্যমেই মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীরা এখানে যোগ দিতে পারবেন।

সুমনের কথায়, 'এটি একটি সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক অনলাইন কোর্স (Online Course) হবে, যেখানে ভৌগোলিক অবস্থান নির্বিশেষে যে কোনও প্রান্তের পড়ুয়া শিক্ষার আলো পেতে পারেন।' কর্তৃপক্ষ চাইছেন অনলাইন ক্লাসের মাধ্যমে যত বেশি সংখ্যক পড়ুয়াকে এই অত্যাধুনিক প্রযুক্তির পাঠ দেওয়া যায়। চার বছরের এই ডিগ্রি বিটেক বা বিএসসির সমতুল হিসেবেই গণ্য হবে। এই কোর্সের পড়ুয়ারা আইআইটি-এর ক্যাম্পাস প্লেসমেন্টের পূর্ণ সুযোগ পাবেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া, 'দ্য বোস্টন প্লেজ'-এর চেয়ারম্যান পার্থ ঘোষ, আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন অধিকর্তা মধুসূদন চক্রবর্তী, পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ei samay analain