লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাতের অভিযোগ। রিষড়ার কাউন্সিলার পার্থসারথি গুপ্তা ওরফে পাপ্পুকে শনিবার গ্রেপ্তার করল পুলিশ। রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঊর্মিলা দেবী অভিযোগ করেছিলেন, তাঁর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য এক জনের অ্যাকাউন্টে ঢুকছে। সেই অভিযোগের তদন্তে নেমেই উঠে আসে পাপ্পুর নাম।
ঊর্মিলা দেবীর অভিযোগ, তৃণমূল কাউন্সিলার পাপ্পুর কাছে গিয়েও কোনও লাভ হয়নি। অভিযোগ, বিজয় সাউ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকছে জানতে পেরে ঊর্মিলাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন পাপ্পু। বিজয় পাপ্পুর আত্মীয় বলেও অভিযোগ করেন ঊর্মিলা।
'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা ঢুকছিল তৃণমূল কাউন্সিলারের আত্মীয়ের অ্যাকাউন্টে, থানায় অভিযোগ মহিলার
ঊর্মিলার অভিযোগ, পাপ্পু একজন জনপ্রতিনিধি হয়েও এই বেআইনি পথে হাঁটার কথা বলেন। গ্রেপ্তার করা হয়েছে বিজয় সাউকেও। এ বার গ্রেপ্তার হলেন পাপ্পু।

