Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মেঝেতেই খাওয়ার আয়োজন, আমিরকে ভাত বেড়ে দিলেন অরিজিৎ! দেখুন ভিডিয়ো

মেঝেতেই খাওয়ার আয়োজন, আমিরকে ভাত বেড়ে দিলেন অরিজিৎ! দেখুন ভিডিয়ো

প্তাহ দুয়েক আগের কথা। গায়ক অরিজিৎসিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে এসেছিলেন অভিনেতা আমির খান। আমিরের সেই সফরনামার নানা মুহূর্ত প্রকাশ্যে এসেছে। আমির মুম্বইয়ে ফিরে গিয়েছেন বেশ কিছু দিন হলো। এ বার অরিজিতের বাড়িতে পাত পেড়ে খাওয়ার মুহূর্তে ভাগ করে নিলেন আমির।

'শুটিং থেকে ফিরলে কফি পেয়ে যাচ্ছি...', কেমন কাটছে মধুমিতা-দেবমাল্যের নতুন সংসার?

আমিরের জিয়াগঞ্জ সফর নিয়ে চর্চা এখনও চলছে।

অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানো থেকে গায়কের স্কুটিতে চেপে জিয়াগঞ্জ চষে বেড়ানো, সফরনামার নানা মুহূর্তে প্রকাশ্যে এনেছেন আমির। সেই সফরের নতুন এক ঝলক প্রকাশ্যে আনা হলো আমিরের প্রযোজনা সংস্থার তরফে।

ডাক্তার পাত্র অতীত! জন্মদিনে গোবিন্দের কাছে কেমন পার্টনার চাইলেন সৌমিতৃষা?

অরিজিতের সঙ্গে আমিরের কী মিটিং হলো, তা নিয়ে একটা কৌতূহল ছিল। এ বার নতুন ভিডিয়ো সমস্ত কৌতূহলের নিরসন হয়ে গেল। ভিডিয়ো আমিরকে বলতে শোনা গিয়েছে, 'তুমি প্লেব্যাক ছেড়ে দিলে আমাদের কী হবে?' ভিডিয়োয় অরিজিৎকে আমিরের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায়। সেই ভিডিয়োর শেষেই দেখা গেলে অরিজিতের বাড়িতে মাটিতে পাত পেড়ে বসে খাচ্ছেন আমির। নিজের হাতে আমিরকে ভাত বেড়ে দিলেন অরিজিৎ। নিজেই পরিবেশন করলেন খাবার। আমিরও মেঝেতে আয়েশ করে বসে খেলেন তৃপ্তি ভরে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ei samay analain