Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পিএ-কে গুলি করে খুন, হাসপাতালে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

পিএ-কে গুলি করে খুন, হাসপাতালে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

ঘূর্ণাবর্ত-অক্ষরেখার প্রভাবে বাড়ছে অস্বস্তি, দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত। ওডিশা ও মধ্যপ্রদেশে তৈরি হওয়া দু'টি ঘূর্ণাবর্ত এবং ছত্তিসগড় থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাংলায় প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প।

এর জেরে আজ বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার জুড়ে রাজ্যে চরম ঘর্মাক্ত অস্বস্তি বজায় থাকবে।

আসানসোলে তৃণমূল কার্যালয়ে আগুন, পুড়ে ছাই পাশের কেকের দোকান

মঙ্গলবার মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আসানসোল উত্তর কেন্দ্রের একটি তৃণমূলের কার্যালয়। কোর্ট মোড় এলাকায় অবস্থিত ওই কার্যালয়ের পাশে একটি কেকের দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তৃণমূল কার্যালয় থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে কেকের দোকানে।

ছাপরায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত ৪

বিহারের ছাপরা শহর লাগোয়া ডক্টর পিএন সিং ডিগ্রি কলেজের কাছে বুধবার সকালে দুর্ঘটনা। অর্কেস্ট্রা পার্টির দুই মহিলা সদস্য-সহ চার জনের মৃত্যু। গুরুতর জখম ছয় জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাপরার ছোটা ব্রহ্মপুরে বিয়ের অনুষ্ঠানে গানবাজনা করে অর্কেস্ট্রা পার্টির লোকজন পিকআপ ভ্যানে চেপে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ফিরছিলেন। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভ্যানের চালক কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরে গাড়িটি রাস্তায় উল্টে যায়। সেই সময়ে পিছন থেকে একটি ট্রাক ভ্যানকে খুব জোরে ধাক্কা মারে। খবর পেয়ে ভগবান বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্কেস্ট্রা পার্টির লোকজনকে উদ্ধার করে ছাপরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা চার জনকে মৃত ঘোষণা করেন। আহতদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে।

বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার নিউ টাউনের তৃণমূল নেতা-সহ ৪

নিউ টাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত কমল মণ্ডল গ্রেপ্তার। বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্ত এলাকা গোপালনগর থেকে ভোর রাতে কমল মণ্ডলকে গ্রেপ্তার করে টেকনোসিটি থানার পুলিশ। তার সঙ্গে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

লোকভবনে গেলেন CEO মনোজ আগরওয়াল, রাজ্যপালের কাছে সরকার গঠনের বিজ্ঞপ্তি

বুধবার সকালে লোকভবনে গেলেন CEO মনোজ আগরওয়াল। বাংলা-সহ চার রাজ্যের রাজ্যপালের কাছে সরকার গঠনের জন্য পাঠানো হলো বিজ্ঞপ্তি।

পালা বদলের পরেই পুরোনো অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার

পূজালি পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলার অস্ত্র আইনে গ্রেপ্তার। তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশের এন এস সি বি আই থানার পুলিশ। ধৃতের নাম শেখ আমিরুল ইসলাম।

ভাঙড়ে সমিতি অফিস দখল, আরাবুলের দাপট ঘিরে চর্চা

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির অফিস দখলকে ঘিরে নতুন করে উত্তেজনা। বুধবার সকালে ওই সমিতির অফিস দখল নেন আইএসএফ নেতা তথা প্রাক্তন সভাপতি আরাবুল ইসলাম। উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে সমিতির সভাপতি হয়েছিলেন আরাবুল।

বিজেপি পরিচয় দিয়ে গড়িয়া এলাকায় তাণ্ডব, গ্রেপ্তার ৪

গড়িয়া সংলগ্ন এলাকায় বিজেপি পরিচয় দিয়ে তাণ্ডব, ভাঙচুর ও হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে নাজিবুল লস্কর ওরফে লালনের নাম। পুলিশের দাবি, তার বিরুদ্ধে আগেও ডাকাতি, হুমকি ও মারধরের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমনকী পুলিশের পোশাক পরে ডাকাতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

পোলবায় বাড়ির কাছেই আক্রান্ত দুই যুবক, গ্রেপ্তার ৩

পোলবায় বাড়ির কাছেই আক্রান্ত দুই যুবক। একজনের মৃত্যু আর জি কর হাসপাতালে, অপরজন চিকিৎসাধীন। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রিগেডেই শপথ নেবে নয়া বিজেপি সরকার

সূত্রের খবর, শনিবার, ২৫ বৈশাখ, সকাল ১০টায় ব্রিগেড ময়দানে শপথ নেবে নয়া বিজেপি সরকার। তার আগে দলের পরিষদীয় নেতা ও আগামী ক্যাবিনেট নির্বাচনে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানাতে নবান্নে শমীক ভট্টাচার্য

ভোটের রেজ়াল্ট বের হওয়ার পরে কিছু তৃণমূল কর্মী বিজেপির পতাকা নিয়ে তৃণমূলকেই মারছে- অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। বুধবার দুপুরে নবান্নে গিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করে অভিযোগ জানালেন তিনি। সঙ্গে ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ।

শ্রীরামপুরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার কেলো

ভোট মিটতেই হুমকি, তোলাবাজির অভিযোগে রঞ্জিত সিং ওরফে কেলো-সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার শ্রীরামপুরের ঘটনা। ধৃতের কাছ থেকে দু'টি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এন্টালিতে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ

এন্টালিতে খুন তৃণমূল কর্মী সমর্থক। ওই এলাকায় অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ওই খুনের ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এলাকা দখল নিয়ে ঝামেলা ছিল বলে সূত্রের খবর।

কাঁচরাপাড়া পুরসভায় হঠাৎ হাজির ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু রায়

কাঁচরাপাড়া পুরসভায় হঠাৎ হাজির সেই পুরসভার ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু রায়, যিনি প্রয়াত মুকুল রায়ের পুত্র। তৃণমূলের হেরে যাওয়ার পরে এই পুরসভার সব কাউন্সিলর ও চেয়ারম্যান অনুপস্থিত থাকায় সাধারণ মানুষের কাজে যাতে কোনও রকম ক্ষতি না হয় সে কারণেই হাল ধরতে পুরসভায় এসেছেন বলে জানালেন তিনি। এরপর শুভ্রাংশু রায় বলেন, 'আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, কিন্তু অনেকবার এসেছিলাম কিন্তু আমাকে কোনও দায়িত্ব দেওয়া হচ্ছিল না। সুতরাং একটা চেয়ার দখল করে বসে থেকে তো কোনও লাভ নেই। সাধারণ মানুষ যাতে অসুবিধা না পড়েন, পরিষেবা পান সে বিষয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি।'

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে 'জিরো টলারেন্স' নীতি হাওড়া জেলা প্রশাসনের

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে 'জিরো টলারেন্স' নীতি নিল হাওড়া জেলা প্রশাসন। অভিযোগ পেলেই রঙ না দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার হাওড়ার জেলাশাসক ডাঃ পি দিপাপ প্রিয়া, নগরপাল অখিলেশ চতুর্বেদী ও জেলার( গ্রামীণ) পুলিশ সুপার সুবিমল পাল এক যৌথ সাংবাদিক সম্মেলনে একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসারেরা। তাঁরা বলেন, জেলার কিছু জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। সব ক্ষেত্রেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদয়নারায়ণপুরের খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত থানাগুলিকে সতর্ক করা হয়েছে।

'আমাকে বরখাস্ত করলে করুক...', তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

দলীয় জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'নির্বাচনে লুট করেছে বিজেপি, ১০০ আসনে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে', এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথের দিন তৃণমূল পার্টি অফিসে রবীন্দ্র সঙ্গীত বাজবে বলে জানিয়েছেন মমতা। তিনি বলেছেন, 'রাষ্ট্রপতি শাসন করলে করুক। রেকর্ড থাক। আমাকে বরখাস্ত করলে করুক। বরখাস্ত হলে কালো দিন হিসেবে রেকর্ড থাক।'

দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এ দিন দলের জয়ী বিধায়কদের নিয়ে মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছেন তিনি।

পরের বার ৬০% ভোট পাবে বিজেপি: শুভেন্দু

পরের বার ৬০% ভোট পাবে বিজেপি, সাংবাদিক সধম্মেলন করে দাবি করলেন শুভেন্দু অধিকারী। ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডাদমন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

ভিনরাজ্যে কাজ করতে যাওয়ার পথে রহস্যজনকভাবে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের

ভিনরাজ্যে কাজ করতে যাওয়ার পথে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম অজয় রায় (৩০)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দওঘাটে। ভোটের জন্য গত ২৩ এপ্রিল চেন্নাই থেকে বাড়ি এসেছিলেন অজয়। ভোট শেষ হতে গত শনিবার ফের চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। চেন্নাই যাওয়ার পথে সোমবার রাতে অন্ধপ্রদেশের একটি জায়গা থেকে তাঁর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। সেখানকার রেল পুলিশ দেহ উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে রেল পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পারেন পরিবার পরিজন। রেল পুলিশের তরফ থেকে মৃতের আধার কার্ড ও মৃতদেহের ছবি পাঠানো হয় পরিবারকে। এরপর পরিবার দেহ শনাক্ত করে। পরিবারের দুই জন দেহ নিতে অন্ধপ্রদেশে যাচ্ছেন।

বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য নদিয়ার নবদ্বীপে

বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপে। বুধবার নদিয়ার নবদ্বীপ শহরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগর এলাকায় বোমাতঙ্ককে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় মহিলা রীনা দেবনাথ তাঁর ঘরের পিছনে ফুল গাছের তলায় একটা প্লাস্টিকের প্যাকেটে কিছু পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যদের ডাকলে তাঁরা দেখতে পান, সুতলি দিয়ে পাকানো গোল মতো কিছু। প্রাথমকি ভাবে বোমা ভাবে সকলে। খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরে থাকা প্লাস্টিকের প্যাকেটা তুলে থানায় নিয়ে যায়।

বিজেপিকে ভোট দেওয়ায় তৃণমূলের কোপে? অভিযোগ কান্দিতে

বিজেপিকে ভোট দেওয়ায় তৃণমূলের কোপে পড়েছেন কান্দি পুরসভার বাসিন্দারা। এমনই অভিযোগ বিজেপি নেতৃত্বের। কান্দি বিধানসভা এলাকার বিজেপির আহ্বায়ক রাজেশ কুমার দাসের অভিযোগ, যে সমস্ত এলাকায় মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, সেই সব এলাকায় রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাইপলাইনের কলের মুখ খুলে নিয়ে গিয়েছে, কোথাও ভেঙে ফেলেছে। পুলিশ জানায়, যারা ওই কাজ করেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কান্দির পুরপ্রধান তৃণমূলের জয়দেব ঘটককে ফোন করা হলে তিনি কেটে দেন। হোয়াটস্যাপ-এর উত্তর দেননি।

বাগদায় বিজেপির জয়, রক্ত দিয়ে হনুমান মন্দিরে পুজো দিলেন এলাকার মহিলারা

উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা এলাকার বয়রা উত্তরপাড়ায় বিজেপির জয়কে ঘিরে নজিরবিহীন ঘটনা। স্থানীয় এক হনুমান মন্দিরে গ্রামের একদল মহিলার নিজেদের রক্ত দিয়ে করে পুজো দেওয়ার ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার শাসকদলের কিছু নেতার বিরুদ্ধে অত্যাচার, নারী নির্যাতন ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে আসছিলেন গ্রামের মহিলারা। সেই সময়ে প্রতিবাদ জানাতে না পারলেও, মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন রাজ্যে সরকার পরিবর্তন হলে তাঁরা রক্ত দিয়ে পুজো দেবেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ei samay analain