Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রায় ১৫,৬০০ কোটিতে বিক্রি হলো রাজস্থান রয়্যালস, শেষ পর্যন্ত কারা কিনল জানেন?

প্রায় ১৫,৬০০ কোটিতে বিক্রি হলো রাজস্থান রয়্যালস, শেষ পর্যন্ত কারা কিনল জানেন?

IPL-এর জনপ্রিয় দল রাজস্থান রয়্যালসের (RR) মালিকানায় এল বড় বদল। এক নতুন অধ্যায়ের শুরু হল দলের ইতিহাসে। লক্ষ্মী নিবাস মিত্তল (Lakshmi Niwas Mittal) এবং আদিত্য মিত্তল (Aditya Mittal) হাত মিলিয়েছেন অদার পুনাওয়ালার (Adar Poonawalla) সঙ্গে, আর সেই জোটেই অধিগ্রহণ করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজ়িটি।

এই চুক্তির মূল্য প্রায় ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৬০০ কোটি টাকা। এই ১.৬৫ বিলিয়ন ডলারের মূল্য শুধু রাজস্থান রয়্যালসের পুরুষ দলের নয়, পাশাপাশি পার্ল রয়্যালস (Paarl Royals) এবং বার্বাডোস রয়্যালসের (Barbados Royals) সামগ্রিক মূল্যকেও ধরা হয়েছে।

৩ মে মিত্তল পরিবার আনুষ্ঠানিক ভাবে এই খবর জানায়। তারা জানায়, মনোজ বদালে (Manoj Badale) এবং তাঁর গোষ্ঠীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে এই চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে শুধু মালিকানাই বদলাল না, বরং রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ নিয়েও নতুন আশা আর উত্তেজনা তৈরি হলো।

CSK-এর কাছেও ল্যাজেগোবরে মুম্বই, প্লে অফে ওঠার আর কোনও আশা বেঁচে থাকল MI-এর?

রাজস্থান রয়্যালসের মালিকানায় বড় বদল

একটি রিপোর্ট অনুযায়ী, মিত্তল পরিবার আগেই রাজস্থান রয়্যালসে আগ্রহ দেখিয়েছিল। তাদের লক্ষ্য ছিল নিজেদের ক্রীড়া বিনিয়োগ আরও শক্তিশালী করা। এ বার সেই আগ্রহ বাস্তবে পরিণত হল। এই চুক্তির পরে রাজস্থান রয়্যালসে মিত্তল পরিবারের ৭৫ শতাংশ অংশ থাকবে। অদার পুনাওয়ালার (Adar Poonawalla) হাতে থাকবে ১৮ শতাংশ, আর বাকি ৭ শতাংশ থাকবে অন্য বিনিয়োগকারীদের কাছে, যার মধ্যে মনোজ বদালেও (Manoj Badale) রয়েছেন।

মিত্তল পরিবারের প্রতিক্রিয়া

লক্ষ্মী নিবাস মিত্তল, আদিত্য মিত্তল, বনিশা মিত্তল-ভাটিয়া (Vanisha Mittal-Bhatia), অদার পুনাওয়ালা (Adar Poonawalla) এবং মনোজ বদালে (Manoj Badale) রাজস্থান রয়্যালসের বোর্ডে থাকবেন। রাজস্থানের সঙ্গে মিত্তল পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। লক্ষ্মী নিবাস মিত্তলের জন্ম এবং বড় হওয়া রাজস্থানের সাদুলপুরে। তিনি বলেন, 'ক্রিকেটের প্রতি ভালোবাসা অনেক পুরনো। পরিবার রাজস্থানের হওয়ায় RR-এর মতো দলের সঙ্গে যুক্ত হওয়া খুব ভালো সুযোগ। এই দলের অংশ হতে পেরে খুবই খুশি।'

আদিত্য মিত্তল রাজস্থান রয়্যালসের অংশ হতে পেরে তিনি গর্বিত এবং উৎসাহিত। তিনি বলেন, 'IPL অল্প সময়ের মধ্যেই বিশ্বের অন্যতম বড় ক্রীড়া লিগ হয়ে উঠেছে, আর রাজস্থান রয়্যালস এই লিগের অন্যতম গুরুত্বপূর্ণ দল। ব্যক্তিগত ভাবে এই দলের সঙ্গে যুক্ত হতে পেরে খুব আনন্দিত।'

'বয়স বাড়ার সঙ্গে সঙ্গে…', কেন ছন্দে নেই হার্দিক? দুর্বলতা ধরিয়ে দিলেন অশ্বিন

পুনাওয়ালার উচ্ছ্বাস

সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) প্রধান অদার পুনাওয়ালা বলেন, 'এই বিনিয়োগে আদিত্য মিত্তলের সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি। রাজস্থান রয়্যালস একটি শক্তিশালী এবং ঐতিহ্যবাহী দল এবং এই দলের ভবিষ্যতের উন্নতি ও দীর্ঘমেয়াদি সাফল্যের পাশে থাকতে চাই।'

নতুন মালিকদের স্বাগত

মনোজ বদালে (Manoj Badale) নতুন মালিকদের স্বাগত জানিয়ে বলেন, 'মিত্তল পরিবার ও অদার পুনাওয়ালাকে পেয়ে খুবই আনন্দিত। ক্রিকেটের প্রতি ওঁদের ভালোবাসা, রাজস্থান ও ভারতের সঙ্গে ওঁদের যোগ, এবং দলের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা- সব মিলিয়ে ওঁরা এই দলের জন্য উপযুক্ত নেতৃত্ব।' সূত্রের খবর, এর আগে কাল সোমানির (Kal Somani) নেতৃত্বে একটি গোষ্ঠী এই ফ্র্যাঞ্চাইজ়ি কিনতে এগিয়ে এসেছিল। একটা সময়ে এই গোষ্ঠী এগিয়েও ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তি সম্পূর্ণ হয়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ei samay analain