Dailyhunt
মৃত্যু সজ্জায় থাকা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন নরেন্দ্র মোদী

মৃত্যু সজ্জায় থাকা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন নরেন্দ্র মোদী

এই দিন 4 months ago

ইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ ডিসেম্বর : কট্টর ইসলামি রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল পার্টির (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া । বর্তমানে তিনি ঢাকায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । তার দ্রুত সুস্থতা কামনা করে আজ রাতে এক্স-এ একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

তিনি লিখেছেন,"বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে অবদান রাখা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা। ভারত আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত, যেভাবেই হোক।"

এদিকে জানা গেছে,গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছে বিএনপি।লিভারজনিত সংকট, কিডনি, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতায় গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ফুসফুসের সংক্রমণের কারণে তাঁকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল টিম।

রবিবার মেডিকেল বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসার সিদ্ধান্ত নিচ্ছে বলেও জানানো হয়। এছাড়া, লন্ডন থেকে নিয়মিত ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাঃ জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন চিকিৎসক।।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din