Dailyhunt
ব্যাটারি চলে ১৩ দিন, দামও সাধ্যের মধ্যেই! ফিটনেস ও স্টাইল নিয়ে এল Motorola Moto Watch

ব্যাটারি চলে ১৩ দিন, দামও সাধ্যের মধ্যেই! ফিটনেস ও স্টাইল নিয়ে এল Motorola Moto Watch

নিজস্ব প্রতিনিধি: ফিটনেস নিয়ে আপনি কি খুব সচেতন? রোজ সকালে দৌড়াদৌড়ি বা জিমে ঘাম ঝরানো কি আপনার রুটিন? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে হাজির Motorola। গ্লোবাল মঞ্চ CES 2026-এ নজর কাড়ার পর এবার মোটোরোলা তাদের নতুন ফিটনেস-ফোকাসড স্মার্টওয়াচ-Moto Watch লঞ্চ করল ভারতের বাজারে। দেখতে স্টাইলিশ আর ফিচারে ঠাসা এই স্মার্টওয়াচটি আপনার দৈনন্দিন জীবনের সঙ্গী হতে একদম প্রস্তুত।

চলুন, এক নজরে দেখে নেওয়া যাক এর খুঁটিনাটি।

দাম কত, কোথায় পাবেন?

সবচেয়ে বড় চমক হল এর দামে। প্রিমিয়াম ফিচার থাকা সত্ত্বেও এই স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে মাত্র ৫,৯৯৯ টাকা (অফারসহ)। এটি আপনি কিনতে পারবেন জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart থেকে। সেল শুরু হচ্ছে আগামী ৩০ জানুয়ারি দুপুর ১২টা থেকে।

ডিজাইন: হালকা কিন্তু মজবুত

হাতে পরলে যাতে ভারী না লাগে, সেদিকে বিশেষ নজর দিয়েছে সংস্থা।

  • ডিসপ্লে: এতে রয়েছে ১.৪ ইঞ্চির OLED ডিসপ্লে, যা Corning Gorilla Glass 3 দিয়ে সুরক্ষিত।
  • বিল্ড:৪৭ মিলিমিটারের অ্যালুমিনিয়াম কেস হওয়া সত্ত্বেও এর ওজন মাত্র ৩৫ গ্রাম! মানে হাতে পরলে টেরই পাবেন না।
  • কালার: ওয়াচটি পাওয়া যাবে Matte Black এবং Matte Silver রঙে।
  • স্ট্র্যাপ: আপনি আপনার মুড অনুযায়ী স্ট্র্যাপ বদলাতে পারবেন। ২২ মিলিমিটারের ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপের অপশন রয়েছে-যেমন Volcanic Ash, Parachute Purple, Herbal Garden এবং একটি প্রিমিয়াম Mocha Mousse Leather অপশন। সাথে থাকছে ২৬টি ওয়াচ ফেস।

ফিটনেস ট্র্যাকিং: Polar-এর প্রযুক্তিতে নির্ভুল ডেটা

এই ঘড়িটি তৈরি হয়েছে বিখ্যাত ফিটনেস ব্র্যান্ড Polar-এর সঙ্গে পার্টনারশিপে। ফলে এর হেলথ ট্র্যাকিং খুবই উন্নত।

  • এতে রয়েছে কন্টিনিউয়াস হার্টরেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং, এবং স্ট্রেস ট্র্যাকিং
  • ঘুমের মান এবং Recovery Insights-ও পাবেন এতে।
  • আউটডোর অ্যাক্টিভিটির জন্য এতে দেওয়া হয়েছে ডুয়াল-ফ্রিকোয়েন্সি GPS (L1 & L5 Band), যা ম্যাপে আপনার রুট একদম নির্ভুলভাবে ট্র্যাক করবে।

ব্যাটারি: বারবার চার্জ দেওয়ার ঝামেলা নেই

এর ব্যাটারি ব্যাকআপ সত্যিই প্রশংসনীয়।

  • Raise-to-Wake Mode-এ এটি টানা ১৩ দিন পর্যন্ত চলতে পারে।
  • যদি Always-On Display অন রাখেন, তবুও ৭ দিন অনায়াসেই চলে যাবে।
  • আর সবথেকে বড় কথা Fast Charging! মাত্র ৫ মিনিট চার্জ দিলেই পুরো এক দিনের চার্জ হয়ে যাবে।

সফটওয়্যার ও অন্যান্য ফিচার

এই স্মার্টওয়াচটি Android 12 বা তার উপরের ভার্সনের ফোনের সঙ্গে কাজ করে। এটি Motorola-র নিজস্ব সফটওয়্যারে চলে এবং Smart Connect প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত।

  • কলিং: এতে বিল্ট-ইন মাইক ও স্পিকার থাকায় Bluetooth Calling-এর সুবিধা পাবেন।
  • AI ফিচার: এতে আছে AI-স্মার্ট নোটিফিকেশন এবং Catch Me Up Summaries, যা আপনার জরুরি নোটিফিকেশন মিস হতে দেবে না।
  • মজবুতি: এটি IP68 রেটিং পেয়েছে, মানে ধুলো ও জল থেকে সুরক্ষিত। তবে মনে রাখবেন, এটি সাঁতার বা ডাইভিংয়ের জন্য উপযুক্ত নয় (1 ATM rating)।

আপনি যদি এমন একটি স্মার্টওয়াচের খোঁজে থাকেন যা দেখতে প্রিমিয়াম, ব্যাটারি লাইফ দুর্দান্ত এবং ফিটনেস ট্র্যাকিংয়ে নির্ভরযোগ্য-তবে Moto Watch আপনার জন্য সেরা চয়েস হতে পারে। ,৯৯৯ টাকায় এমন প্যাকেজ মিস করা উচিত হবে না! আগ্রহী হলে Flipkart-এ চোখ রাখতে ভুলবেন না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte