Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১০০ দিনের বকেয়া টাকা মেটাতে উদ্যোগী মোদী সরকার, সুপ্রিম কোর্টে হারের পরই সিদ্ধান্ত

১০০ দিনের বকেয়া টাকা মেটাতে উদ্যোগী মোদী সরকার, সুপ্রিম কোর্টে হারের পরই সিদ্ধান্ত

এক ঝলক 7 months ago

শ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা মিটিয়ে দিতে অবশেষে উদ্যোগী হল কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক। এই বিষয়ে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পরামর্শে মন্ত্রকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে একটি নোট পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর আরও বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

এই পদক্ষেপ মূলত সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের পরাজয়ের পরই নেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবর কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গের বকেয়া অর্থ অবিলম্বে মেটাতে হবে। সুপ্রিম কোর্টও হাইকোর্টের সেই রায় বহাল রাখে। পরপর দুটি উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পরই কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক তাদের সিদ্ধান্তে বদল আনার ইঙ্গিত দিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদালতের রায়ে সরকারের মুখ পোড়ার পর বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পে বাংলাকে অর্থ বরাদ্দ করতে হলে তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য বিজেপি উভয়ের জন্যই বড় ধাক্কা হবে। তৃণমূল কংগ্রেস আগেই ইঙ্গিত দিয়েছে যে আসন্ন নির্বাচনে ১০০ দিনের কাজের বকেয়া ইস্যুটি তাদের প্রধান হাতিয়ার হতে চলেছে। ঘটনাচক্রে সিপিএম ও কংগ্রেসও এই ইস্যুতে রাজ্যের শাসক দলের পাশে দাঁড়িয়েছে এবং অর্থ বরাদ্দ বন্ধের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের প্রকল্পে প্রাপ্য অর্থ আটকে রেখেছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকার আইনি লড়াই চালাচ্ছিল, যার নিষ্পত্তি ঘটল সুপ্রিম কোর্টের রায়ে। সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে কেন্দ্রকে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

তবে হাইকোর্ট তার রায়ে জানিয়েছিল যে কেন্দ্র চাইলে টাকা বরাদ্দের ক্ষেত্রে বিশেষ শর্ত আরোপ করতে পারে, কিন্তু টাকা বকেয়া রাখা যাবে না। কী ধরনের শর্ত আরোপ করা হতে পারে, তা উচ্চ আদালত উল্লেখ করেনি। হাইকোর্ট জানায়, এই বিষয়টি প্রশাসনিক স্তরের। কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak