Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১২ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখবেন মোদী? ইসলামাবাদ থেকে এল বড় আমন্ত্রণ, শুরু জল্পনা

১২ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখবেন মোদী? ইসলামাবাদ থেকে এল বড় আমন্ত্রণ, শুরু জল্পনা

এক ঝলক 1 week ago

বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-র সম্মেলন শেষ হতেই পাকিস্তানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০২৭ সালের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি বিশকেকে এসসিও-র চেয়ারম্যান পদ পেয়েছে পাকিস্তান। আগামী বছর এই সংগঠনের অন্তর্ভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের বার্ষিক সম্মেলন আয়োজন করবে ইসলামাবাদ।

অন্য রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকেও সেখানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দীর্ঘ এক দশকের বেশি সময় পর ভারতীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য পাকিস্তান সফর ঘিরে কূটনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

তবে এই আমন্ত্রণের প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল সমীকরণ ও সীমান্তপারের সন্ত্রাসবাদের বিষয়টিও সমানভাবে প্রাসঙ্গিক। সন্ত্রাসবাদ দমন না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক আলোচনা নয়-নয়াদিল্লির এই অবস্থান অতীতেও স্পষ্ট করা হয়েছে। বিশকেকের মঞ্চ থেকেও সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের উদাসীনতা নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অতীতে ২০২৪ সালের এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নিজে না গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছিলেন। ফলে, আগামী বছর ইসলামাবাদে মোদী আদৌ যাবেন কি না, তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কূটনৈতিক মহলের মতে, ২০২৭ সালের ওই সামিটের সময় আন্তর্জাতিক পরিস্থিতি এবং সার্বিক কূটনৈতিক দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak