Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
২২ হাজার কোটির ঋণ মকুব মামলায় বড় ধাক্কা, অস্বস্তিতে সুভাষ চন্দ্র!

২২ হাজার কোটির ঋণ মকুব মামলায় বড় ধাক্কা, অস্বস্তিতে সুভাষ চন্দ্র!

এক ঝলক 1 week ago

সেল গ্রুপের কর্ণধার সুভাষ চন্দ্রের ২২ হাজার কোটিরও বেশি টাকার ঋণ মাত্র সাড়ে ৬ কোটিতে মকুব হওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেল। ন্যাশনাল কো ম্পা নি ল' ট্রাইব্যুনালের আগের রায়ে স্থগিতাদেশ দিয়েছে পাঁচ সদস্যের একটি বিশেষ বেঞ্চ। আদালতের এই পদক্ষেপে বড়সড় আইনি চাপে পড়েছেন জি গ্রুপের এই প্রাক্তন কর্ণধার।

তাঁর নিজস্ব সম্পত্তির একটি ক্ষুদ্র অংশ থেকে মাত্র সাড়ে ৬ কোটি টাকা দিয়ে বিশাল অঙ্কের ঋণ শোধ করার প্রস্তাব ঘিরে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে এবার নড়েচড়ে বসল ট্রাইব্যুনাল।

গত ২৮ আগস্ট ন্যাশনাল কো ম্পা নি ল' ট্রাইব্যুনালের বিচারক নীলেশ শর্মা সুভাষ চন্দ্রের এই ঋণ মকুবের প্রস্তাবে সায় দিয়েছিলেন। কিন্তু বিশেষ বেঞ্চ জানিয়েছে, ওই রায়ে সংখ্যাগরিষ্ঠ ঋণদাতাদের মতামত স্পষ্ট ছিল কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই নির্দেশের ফলে ঋণখেলাপির কোনো সম্পত্তি আপাতত বিক্রি করা যাবে না। আগামী দিনে নতুন করে মামলার বিস্তারিত শুনানির পরেই এই আর্থিক নিষ্পত্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল, যার ফলে সুভাষ চন্দ্রের স্বস্তি সাময়িকভাবে বিঘ্নিত হলো।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak